By-Election: উপনির্বাচনে বাংলায় ৪ বিজেপি প্রার্থীর নাম প্রকাশ, ৩ লোকসভা ও ১৬ বিধানসভার তালিকায় রয়েছেন যাঁরা

৩০ অক্টোবর পশ্চিমবঙ্গে ৪ কেন্দ্রে উপনির্বাচন (by-election) হতে চলেছে। ইতিমধ্যেই সেই চার কেন্দ্রের জন্য হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি তৈরি করে দিয়েছে বিজেপির (bjp) রাজ্য নেতৃত্ব। এবার ৪ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ

৩০ অক্টোবর পশ্চিমবঙ্গে ৪ কেন্দ্রে উপনির্বাচন (by-election) হতে চলেছে। ইতিমধ্যেই সেই চার কেন্দ্রের জন্য হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি তৈরি করে দিয়েছে বিজেপির (bjp) রাজ্য নেতৃত্ব। এবার ৪ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। একইসঙ্গে ওইদিন দেশের কয়েকটি লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা আসনগুলির উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির।

লোকসভার ৩ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা

লোকসভার ৩ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা

এদিন লোকসভার ৩ কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় দাদরা ও নদর হাভেলি থেকে প্রার্থী করা হয়েছে মহেশ গোভিটকে। মধ্যপ্রদেশের খাণ্ডোয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে জ্ঞানেশ্বর পাতিলকে। হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রার্থী করা হয়েছে ব্রিগেডিয়ার কুশল ঠাকুরকে।

৬ রাজ্যের ১২ আসনের প্রার্থী তালিকা

৬ রাজ্যের ১২ আসনের প্রার্থী তালিকা

  • বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬ টি রাজ্যের ১২ টি আসনের প্রার্থীদের নামও এদিন ঘোষণা করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন,
  • অন্ধ্রপ্রদেশের ভাবদেল কেন্দ্র থেকে পুন্থালা সুরেশ
  • হরিয়ানার ইলেনাবাদ থেকে গোবিন্দ খান্ডা
  • হিমাচল প্রদেশের ফতেপুর থেকে বলদেব ঠাকুর, ওই রাজ্যেইরই আরকি থেকে রতন সিং পাল, হিমাচল প্রদেশেরই জুব্বাল কোথাই থেকে নীলম সারাইক
  • কর্নাটকের সিঙ্গদি থেকে রমেশ ভুষানুরু, এই রাজ্যেরই হাঙ্গল থেকে শিবরাজ সজ্জানার
  • মধ্যপ্রদেশের পৃথ্বীপুর থেকে সিশুপাল সিং যাদব, রায়গাঁও থেকে প্রতিমা বাগরি, ওই রাজ্যেরই জোবাট থেকে সুলোচনা রাওয়াত।
  • রাজস্থানের বল্লভনগর থেকে হিম্মত সিং ঝালা, ওই রাজ্যের ধারিয়াওয়াড থেকে খেত সিং মিনা।
পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রের প্রার্থী তালিকা

পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রের প্রার্থী তালিকা

পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে ৩০ অক্টোবর। কোচবিহারের দিনহাটা কেন্দ্রের জন্য বিজেপি প্রার্থী করেছেন অশোক মণ্ডলকে, নদিয়ার শান্তিপুর থেকে বিজেপি প্রার্থী করেছে নিরঞ্জন বিশ্বাসকে, উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় সাহা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পলাশ রানাকে।

৪ কেন্দ্রে বিজেপির হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি

৪ কেন্দ্রে বিজেপির হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি

এই ৪ কেন্দ্রের জন্য রাজ্য বিজেপির তরফে হাইপ্রোফাইল নির্বাচনী কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। দিনহাটা কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে নিশীথ প্রামাণিককে। সহকারী পর্যবেক্ষক করা হয়েছে অফর সাংসদ জয়ন্ত রায়কে। এছাড়াও ১ জনকে ইনচার্জ এবং ১০ জনকে সহকারী ইনচার্জ করা হয়েছে। শান্তিপুর কেন্দ্রে পর্যবেক্ষক করা হয়েছে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে। সহকারী পর্যবেক্ষক ১ জন, ইনচার্জ একজন এবং সহকারী ইনচার্জ করা হয়েছ ছয়জনকে। খড়দহ কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে অর্জুন সিংকে। ইনচার্জ দুজন এবং সহকারী ইনচার্জ করা হয়েছে পাঁচজনকে।
গোসাবা কেন্দ্রের পর্যবেক্ষক করা হয়েছে সাংসদ জ্যোতির্মস সিং মাহাতকে। ইনচার্জ একজন এবং সহকারী ইনচার্জ করা হয়েছে পাঁচজনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+