দিল্লি নির্বাচনের জন্যে ১৫ সদস্যের কমিটি গঠন বিজেপির

দিল্লি নির্বাচনের জন্যে ১৫ সদস্যের কমিটি গঠন করল বিজেপি। কমিটিতে দিল্লি বিজেপির সভাপতি তথা সাংসদ মনোজ তিওয়ারি সহ এনিল জৈন, আরপি সিং, দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি বিজয় গয়াল, দুষ্মন্ত গৌতম, সতীশ উপাধ্যায়, দিল্লি মহিলা মোর্চার সভানেত্রী পুনম ঝা ও বিজেন্দর গুপ্তা।

দিল্লি নির্বাচনের জন্যে ১৫ সদস্যের কমিটি গঠন বিজেপির

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন। তার পর ১১ তারিখ হবে ফল প্রকাশ। এদিকে লোকসভার পর একের পর এক বিধানসভা নির্বাচন হেরে দিল্লির লড়াই রীতিমতো প্রেস্টিজ ফাইটে পরিণত হয়েছে বিজেপির জন্যে। এদিকে বিজেপি ছাড়াও ক্ষমতা দখলের লড়াইয়ে রয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি ও কংগ্রেস।

খাতায় কলমে তিনমুখী লড়াই হলেও দিল্লির নির্বাচন এখন মূলত আম আদমি পার্টি বনাম বিজেপি। মাঝে আম আদমি পার্টির সঙ্গে জোট বাধতে চেয়েও শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসু না হওয়ায় পিছনে হটে কংগ্রেস। ২০১৫ সালে ৭০টির মধ্যে ৬৭টি আসনই জিতেছিল আম আদমি পার্টি। এদিকে দিল্লির তিনটি মিউনিসিপাল ক্রপোরেশন রয়েছে বিজেপির দখলে। পাশাপাশি লোকসভা নির্বাচনে দিল্লির ৭টির মধ্যে ৭টি আসনেই জিতেছিল বিজেপি। সেই অর্থে কংগ্রেস ভোট কাটলেও ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রায় অপ্রাসঙ্গিক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

লোকসভা পরবর্তী মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও বিজেপির ক্ষেত্রে এই ভোট ধরে রাখা এক বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। যার জেরে এই উপরের উলেক্ষিত রাজ্যগুলির দুটিতেই তারা ক্ষমতা ধরে রাখতে অক্ষম হয়। হরিয়ানাতেও তাদের দুষ্মন্ত চৌতালার জেজেপি-র সঙ্গে জোট বেধে সরকার গড়তে হয়।

এর আগে ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লিতে ৪৬.৪ শতাংশ ভোট পেয়েছিল। আম আদমি পার্টি সেখানে পেয়েছিল ৩৩ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল মাত্র ১৫.২ শতাংশ। ছবিটা বদলে যায় ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে। আম আদমি পার্টি সেখানে পেয়েছিল ৫৪.৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩৩.২ শতাংশ ভোট। কংগ্রেসের ভাড়ার আরও ফাঁকা হয়। তারা পায় মাত্র ৯.৭ শতাংশ ভোট। দিল্লির তিন পৌরনিগমের নির্বাচনে অবশ্য লড়াইটা অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। বিজেপি সেখানে পায় ৩৬.১ শতাংশ। আম আদমি পার্টি ও কংগ্রেস পায় যথাক্রমে ২৬.২ ও ২১.১ শতাংশ। গতবছর সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচনে আবার পাল্লা ভারী হয় বিজেপির। তারা পায় ৫৬.৫ শতাংশ ভোট। আম আদমি পার্টি সেখানে কংগ্রেসেরও নিচে নেমে যায়। তাদের ঝুলিতে আসে ১৮.১ শতাংশ ভোট। কংগ্রেস পায় ২২.৫ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+