মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জিতবে কে, ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথ ফেরত সমীক্ষায় আভাস
মহারাষ্ট্র বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে।
মহারাষ্ট্র বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএই। মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়ে তাঁরা এবার ২০০-র কাছাকাছি আসন পেতে পারে বলে আভাস সমীক্ষায়।

ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথ ফেরত সমীক্ষার ফল
ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেলেও বিজেপি ২০০ আসন পেরোতে পারবে না। কংগ্রেস ও এনসিপি জোট গড়েও কোনও লাভ করতে পারবে না। গতবারের মতোই আসন পাবে তারা।

বিজেপি-শিবসেনা কটি আসন পেতে পারে
ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি ও শিবসেনা জোট পেতে পারে ১৬৬ থেকে ১৯৪টি আসন। বিজেপির এককভাবে গতবারের থেকে আসন বেশি পাওয়ার সম্ভাবনা। শিবসেনার আসন কমে যাবে অপেক্ষাকৃত। তবে সম্মিলিতভাবে তাদের আসন সংখ্যা একটু হলেও বাড়বে।

কংগ্রেস-এনসিপি জোটের হতাশাব্যাঞ্জক ফল
ইন্ডিয়া টুডে-এক্সিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-এনসিপি জোট এবারও ফায়দা তুলতে পারবে না। কংগ্রেস ও এনসিপি জোট পেতে পারে সাকুল্যে ৭২ থেকে ৯০টি আসন। অন্যান্যরা এবার ২২ থেকে ৩৪টি আসন পেতে পারে বলে জানিয়েছে এই সমীক্ষা রিপোর্ট।

গতবারের নির্বাচনের ফল
মহারাষ্ট্রের ২৮৮ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২টি আসন আর শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। সেবার জোট হয়নি। পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল ৪২টি আসনে আর এনসিপি জয় পায় ৪১টিতে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী











Click it and Unblock the Notifications