মহারাষ্ট্রে এবার কোন দল পাবে ক’টি আসন, নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায় আভাস

মহারাষ্ট্র বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে।

মহারাষ্ট্র বিধানসভায় কংগ্রেসকে হারিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষায় আভাস, বিপুল আসনে জিতে এবার বিজেপি ক্ষমতা দখল করবে মহারাষ্ট্রে। কংগ্রেস ও এনসিপি জোট করেও এবার ফায়দা তুলতে ব্যর্থ হবে বলে সমীক্ষায় আভাস। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২০০ আসনও ছুঁতে পারে।

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার ফল

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার ফল

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে মহারাষ্ট্র বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। বিজেপি-শিবসেনা জোট ২০০ আসন টপকে যেতে পারে এবার। এমনই আভাস মিলেছে নিউজ এক্সের এই সমীক্ষায়। কংগ্রেস ও এনসিপি জোট গড়ে নির্বাচনে নামলেও গতবারের থেকেও কম আসন পাবে তারা।

বিজেপি-শিবসেনা জোটের আসন সংখ্যা

বিজেপি-শিবসেনা জোটের আসন সংখ্যা

নিউজ এক্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি পেতে পারে ১৪৪ থেকে ১৫০টি আসন। আর শিবসেনা পেতে পারে ৪৪ থেকে ৫০টি আসন। বিজেপির এককভাবে গতবারের থেকে আসন বেশি পেতে চলেছে বলে আভাস এই সমীক্ষায়। শিবসেনার আসন কমে যাবে অপেক্ষাকৃত। তবে সম্মিলিতভাবে তাদের ফল এবার আকাশচুম্বী হতে চলেছে।

কংগ্রেস-এনসিপি জোটের আসন সংখ্যা

কংগ্রেস-এনসিপি জোটের আসন সংখ্যা

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-এনসিপি জোটের ভরাডুবি হবে এই নির্বাচনে। জোট গড়েও এবারও ফায়দা তুলতে পারবে না তারা। এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস ও এনসিপি জোট পেতে পারে সাকুল্যে ৭৪ থেকে ৮৯টি আসন। কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৫০টি আসন, শিবসেনা পেতে পারে ৩৪ থেকে ৩৯টি। অন্যান্যরা এবার পেতে পারে ৬ থেকে ১০টি আসন।

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

মহারাষ্ট্রের ২৮৮ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২টি আসন আর শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। সেবার জোট হয়নি। পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল ৪২টি আসনে আর এনসিপি জয় পায় ৪১টিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+