বিজেপিরই জয়জয়কার মহারাষ্ট্র বিধানসভায়, কার দখলে ক'টি, একনজরে সমীক্ষা রিপোর্ট

এবিপি নিউজ ও সি ভোটারের প্রাক নির্বাচনী সমীক্ষায় দাবি বিজেপির নেতৃত্বাধীন এনডিএই ফের ক্ষমতায় ফিরতে চলেছে মহারাষ্ট্রে।

মহারাষ্ট্র বিধানসভার ভোটের আর বাকি দু-দিন। তার আগে সমীক্ষা রিপোর্ট স্বস্তি দিল বিজেপিকে। এবিপি নিউজ ও সি ভোটারের প্রাক নির্বাচনী সমীক্ষায় দাবি বিজেপির নেতৃত্বাধীন এনডিএই ফের ক্ষমতায় ফিরতে চলেছে মহারাষ্ট্রে। শিবসেনাকে নিয়ে তাঁরা এবার ২০০-র কাছাকাছি আসন পেতে পারে বলে আভাস সমীক্ষায়।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষার ফল

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষার ফল

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেলেও বিজেপি ২০০ আসন পেরোতে পারবে না। কংগ্রেস ও এনসিপি জোট গড়েও কোনও লাভ করতে পারবে না। গতবারের মতোই আসন পাবে তারা।

বিজেপি জোট কটি আসন পেতে পারে

বিজেপি জোট কটি আসন পেতে পারে

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি ও শিবসেনা জোট পেতে পারে ১৯৪টি আসন। বিজেপি এককভাবে গতবারের থেকে আসন বেশি পাবে। শিবসেনার আসন কমে যাবে অপেক্ষাকৃত। তবে সম্মিলিত আসন সংখ্যা একটু হলেও বাড়বে।

কংগ্রেস-এনসিপি জোট এবারও হতাশ করবে

কংগ্রেস-এনসিপি জোট এবারও হতাশ করবে

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-এনসিপি জোট এবারও ফায়দা তুলতে পারবে না। কংগ্রেস ও এনসিপি জোট পেতে পারে সাকুল্যে ৮৬টি আসন। অন্যান্য ছোট দল এবার মাত্র আটটি আসন পেতে পারে বলে জানিয়েছে এই সমীক্ষা রিপোর্ট।

গতবারের নির্বাচনের ফল

গতবারের নির্বাচনের ফল

মহারাষ্ট্রের ২৮৮ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২টি আসন আর শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। সেবার জোট হয়নি। পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল ৪২টি আসনে আর এনসিপি জয় পায় ৪১টিতে।

কার দখলে কত শতাংশ ভোট

কার দখলে কত শতাংশ ভোট

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি জোট পাবে ৪৭ শতাংশ ভোট। কংগ্রেস জোট পাবে ৩৯ শতাংশ ভোট। আর অন্যান্যরা পাবে ১৪ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+