নিভল লণ্ঠন, ফাটল বাজি! ফলাফল প্রকাশের আগেই বিহারে 'জয়ী' বিজেপি-জেডিইউ

বিহারে চলছে ভোটগণনা৷ ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছে এনডিএ৷ ইতিমধ্যেই আনন্দ উদযাপন করতে দেখা গেল জেডিইউ কার্যালয়ে৷ ফাটানো হচ্ছে বাজি, পটকা৷ উঠছে নীতীশ কুমার জিন্দাবাদ স্লোগানও। জেডিইউ নেতা সুমন কুমার মল্লিক বলেন, এনডিএ-র জয় নিশ্চিত৷ জনগণ মহাজোটকে প্রত্যাখান করেছে৷ এনডিএ বিহারে সুশাসনের সরকার তৈরি করবে৷

বিজেপি কার্যালয়ের সামনে বাড়ানো হল নিরাপত্তা

বিজেপি কার্যালয়ের সামনে বাড়ানো হল নিরাপত্তা

এদিকে বিহারে বিজেপি কার্যালয়ের সামনে বাড়ানো হল নিরাপত্তা৷ কার্যালয়ের সামনে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিহারে বিজেপি একক বৃহত্তম দল হয়ে দাঁড়িয়েছে। তবে এনডিএ এবং মহাজোটের মধ্যে এখনও চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷ তবে, এখনও অবধি এগিয়ে রয়েছে এনডিএ৷

সঞ্জয় জয়সওয়াল পৌঁছেছেন দলের রাজ্য কার্যালয়ে

সঞ্জয় জয়সওয়াল পৌঁছেছেন দলের রাজ্য কার্যালয়ে

ইতিমধ্যে সভাপতি সঞ্জয় জয়সওয়াল পৌঁছেছেন দলের রাজ্য কার্যালয়ে৷ গণনার প্রতিটি মুহূর্তের রিপোর্ট নিচ্ছেন তিনি৷ দলীয় অফিসের নিরাপত্তা প্রধান নবীন চন্দ্র ঝা বলেন, কর্মকর্তাদের নির্দেশের পর প্রতিটি কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে৷ আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণভাবে প্রস্তুত৷

হাড্ডাহাড্ডি লড়াই বিহারে

হাড্ডাহাড্ডি লড়াই বিহারে

বিহারের ভোটে এবারে ১০০০ ভোটের ব্যবধান রয়েছে ৩১ শতাংশ ক্ষেত্রে। ২৩ টি আসনে ৫০০ ব্যবধান রয়েছে দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে। ৮ টি আসনে ২০০ এর কম ব্যবধান রয়েছে বিহারের দুই প্রার্থীর মধ্যে। ১২৩ আসনে ব্যাবধান ৩০০০। ৮০ টি আসনে ২০০০ রয়েছে ভোট ব্যবধান। বৈশালী, রাজগীরে ভোটের ব্যবধান ১০০এর খানিক ওপরে। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই এনডিএ নিজেদের আসন সংখ্যা বজায় রাখতে সক্ষম হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+