২০১৫-র পুনরাবৃত্তি চাইছে বিজেপি-জেডিইউ! ২০২০-র বুথ ফেরত সমীক্ষার পরও স্বপ্ন
২০১৫-র পুনরাবৃত্তি চাইছে বিজেপি-জেডিইউ! ২০২০-র বুথ ফেরত সমীক্ষার পরও স্বপ্ন
২০১৫-র বিহারে বিধানসভা নির্বাচনে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণিত করে মহাজোটের জয়জয়কার হয়েছিল। বিজেপি হয়েছিল বোতলবন্দি। এবারও কি তেমন কোনও ফল হতে পারে বিহারে, নাকি বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষার সঙ্গে সাযুজ্য রেখে শেষ হাসি হাসবে মহাজোট। বিজেপি-জেডিইউ প্রায় হারের মুখে দাঁড়িয়ে এখন ২০১৫-র পুনরাবৃত্তি চাইছে।

২০২০-র নির্বাচনে অধিকাংশ সমীক্ষা মহাজোটের পক্ষে
এবার বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই কড়া টক্করে বিজেপি-জেডিইউ জোটকে হারিয়ে কংগ্রেস-আরজেডি-বামেদের মহাগোঠবন্ধনের জয় সূচিত করেছে। অনেকে আবার মহাজোটের পক্ষে ক্লিন সুইপ হবে বলে মনে করছে। স্থানীয় কিছু সংবাদমাধ্যম ছাড়া বিজেপি-জেডিইউয়ের পক্ষে রায় দেয়নি প্রায় কেউই।

২০১৫-র বুথ ফেরত সমীক্ষায় কী আভাস, একনজরে
২০১৫-র বিহার বিধানসভা নির্বাচনের আগে বুথ ফেরত সমীক্ষা অনেকে মহাজোটের পক্ষে রায় দিলেও, অনেকেই বিজেপির জয় দেখেছিল। কিন্তু আদতে তা হয়নি। এবিপি নিউজ-নিয়েলসন, সিএনএন-আইবিএন-অ্যাক্সিস জানিয়েছিল মহাজোট যথাক্রমে ১৩০ ও ১৭৬ পাবে। আর ইন্ডিয়া টুডে-সিসেরো, ইন্ডিয়া টিভি-টাইমস নাউ-সি ভোটার বলেছিলে যে কেউ জিততে পারে। এনডিটিভ বলেছিল ত্রিশঙ্কু হবে। আর নিউজ ২৪-টুডেজ চাণক্য বলেছিল বিজেপির পক্ষে ক্লিন সুইপ হবে।

বিহারে ২০১৫-র নির্বাচনের ফল যা হয়েছিল
বিহারের ২০১৫-র নির্বাচনে বিজেপির সঙ্গে লড়াই হয়েছিল বিরোধী মহোজোটের। সেই মহাজোটে ছিলেন নীতীশ কুমার ও লালুপ্রসাদ যাদব এবং রাহুল গান্ধী। বিজেপি পেয়েছিল মাত্র ৫৩টি আসন। আর মহাজোটের মধ্যে সর্বোচ্চ আসন পেয়েছিল আরজেডি ৮০টি, জেডিইউ ৭১টি এবং কংগ্রেস ২৭টি। ফলাফলের সঙ্গে সমীক্ষা মিলিয়ে দিয়েছিল একমাত্র সিএনএন-আইবিএন-অ্যাক্সিস। এবার এই লড়াইয়ে বিজেপির সঙ্গে জেডিইউয়ের জোট। আর লালু-পুত্র তেজস্বীর আরজেডি ও রাহুলের কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে বামেরা।

২০২০-র বুথ ফেরত সমীক্ষায় যে আভাস মিলেছে
রায় দিয়েছে। রিপাবলিক-জন কি বাত জানিয়েছে মহাজোট পেতে পারে ১১৮ থেকে ১৩৮ আসন। বিজেপি-জেডিইউ ৯১ থেকে ১১৭। আর এবিপি নিউজ বলছে মহাজেট পেতে পারে ১০৮ থেকে ১৩১টি আর বিজেপি-জেডিইউ জোট ১০৪ থেকে ১২৮। তবে ইন্ডিয়া টুডে-মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা মহাজোটের পক্ষে ক্লিন সুইপের বার্তা দিয়েছে। মহাজোট পেতে পারে ১৩৯ থেকে ১৬১টি আসন। আর বিজেপি-জেডিইউ জোট পেতে পারে ৬৯ থেকে ৯১টি। সিএনএন নিউজ ১৮-চাণক্যের বুথ ফেরত সমীক্ষাও মহাজোটের পক্ষে ১৮০ আসন পাওয়ার আভাস দিয়েছে। বিজেপি নেমে আসবে ৫৫-তে। টাইমস নাউ-সি ভোটার জানিয়েছে বিহার ত্রিশঙ্কু হতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications