Congress Joining: বিজেপি-জেডিএসকে ধাক্কা ২৪-এর লোকসভা নির্বাচনের আগে, কর্নাটকে কংগ্রেসে যোগদানের হিড়িক
২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপি ও জেডিএস শিবিরকে জোর ধাক্কা দিল কংগ্রেস। কর্নাটকে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গেল। রাজ্যে কংগ্রেসকে উৎসাহিত করতে বেশ কয়েকজন জেডিএস ও বিজেপির প্রাক্তন কর্পোরেটর দলে যোগ দিয়েছেন। ডিকে শিবকুমারের উপস্থিতিতে তাঁরা কংগ্রেসে যোগদান করেন।
লোকসভা নির্বাচনের আগে এটি বিজেপির জন্য একটি ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রাক্তন কর্পোরেটর-সহ যারা পদত্যাগ করেছেন তাঁদের বেশিরভাগই শক্তিশালী ভোক্কালিগা সম্প্রদায়ের লোক। প্রাক্তন মন্ত্রী আর অশোকের প্রতিনিধিত্ব করা পদ্মনাভনগর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকজন বিজেপি ও জেডিএস নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।

কর্নাটকে পরাজয়ের পর থেকেই বিজেপিতে বেসুরো বাজছিলেন অনেকে। সেইসব অসন্তুষ্ট নেতাদের দলত্যাগ করা থেকে বিরত রাখার জন্য বিজেপি অনেক চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে তাঁরা দলত্যাগ করলেন। অশোককে ভোক্কালিগা কমিউনিটি অ্যাসোসিয়েশন নির্বাচন ও বিবিএমপি মেয়র নির্বাচনের সময় তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণের অভিযোগ এনে আক্রমণ করা হয়েছিল।
এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি এবং তাঁর মেয়ে প্রাক্তন বিধায়ক সৌম্য রেড্ডি। বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে সৌম্য লড়তে চলেছেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। সৌম্য জয়নগর কেন্দ্র থেকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে হেরেছিলেন।
কংগ্রেসে যোগদানকারী নেতাদের তালিকায় রয়েছে প্রসাদ বাবু ওরফে কাবাডি বাবু। তাঁকে জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর ম্যান ফ্রাইডে বলে মনে করা হয়। তালিকায় রয়েছেন প্রসবাবুর ছেলে পবন, পদ্মনাভনগর বিজেপি মন্ডলের সভাপতি রঙ্গারামে গৌদ্রু, প্রাক্তন ডেপুটি মেয়র এল শ্রীনিবাস, প্রাক্তন টিপি সদস্য অঞ্জিনাপ্পা, প্রাক্তন কর্পোরেটর শোভা অঞ্জিনাপ্পা, বালকৃষ্ণ, সুগুনা বালাকৃষ্ণ, ইউ কৃষ্ণমূর্তি, সুপ্রিয়া শেখর, নরসিমা নায়ক এইচ নারায়ণ, এইচ সুরেশ, ভেঙ্কটস্বামী নাইডু, এল গোবিন্দরাজু এবং প্রাক্তন জেডপি সদস্য লক্ষ্মী সুরেশ।












Click it and Unblock the Notifications