অনেক দিন আগে থেকেই একনাথ শিন্ডে বিজেপির নজরে! শিবসেনাকে টপকে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বাড়তি গুরুত্ব
অনেক দিন আগে থেকেই একনাথ শিন্ডে বিজেপির নজরে! শিবসেনাকে টপকে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন বাড়তি গুরুত্ব
মহারাষ্ট্রে (maharashtra) বিদ্রোহী একনাথ শিন্ডে (Eknath Shinde)। তাঁকে মুখ্যমন্ত্রী (Chief minister) পদে বসাতে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) প্রস্তাব দিলেও নিজের অবস্থানেই অনড় শিবসেনা (Shiv Sena) নেতা। তবে এই বিদ্রোহের খবর সামনে আসতেই একনাথ শিন্ডের সঙ্গে বিজেপি (BJP) এবং পূর্বতন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Devendra Fadnavis) পুরনো সম্পর্কের কথা সামনে আসছে।

২০১৫ থেকে সম্পর্ক
বিজেপি এবং একনাথ শিন্ডের ঘনিষ্ঠমহল সূত্রে খবর দুপক্ষের এই সম্পর্ক ২০১৫ সাল থেকে। সেই সময় থেকেই বিজেপির নজরে একনাথ শিন্ডে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-এ বিজেপি ও শিবসেনার যদি আলাদা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হত,
তাহলে একনাথ শিন্ডের জন্য বিজেপি থানে আসনটি বেছে রেখেছিল।
২০১৯-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের প্রার্থী হিসেবে শিন্ডেকে নাকি বাছাই করে রেখেছিল। কিন্তু প্রাক নির্বাচনী সমঝোতা তৈরি হয়ে যাওয়ায় শিন্ডে শিবসেনা প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঠাকরদের টপকে একনাথের কথা চিন্তা
পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ একনাথ শিন্ডেকে আরও প্রশাসনিক দায়িত্ব দিতে তৈরি ছিলেন। এব্যাপারে বিজেপির তরফে ব্যাখ্যা হল, শাসক কিংবা বিরোধী বিজেপি সবসময়ই যোগ্যদের সম্মান করে।
শিন্ডের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, ২০১৪ সালে যখন শিবসেনা প্রথমে বিরোধী দলে ছিল, সেই সময় শিন্ডে ছিলেন বিরোধী নেতা। পরে শিবসেনা সরকারে যোগ দিলে শিন্ডেকে পূর্ত দফতরের মন্ত্রী করা হয়। তবে শিন্ডের ঘনিষ্ঠ মহলের
কথায়, সেই সময় শিন্ডে আরও ভাল এখটি মন্ত্রীপদ পেতে পারতেন, কিন্তু তার জন্য ঠাকরেদের তরফে বিবেচনা করা হয়নি।

ফড়নবিশ দিয়েছিলেন বাড়তি গুরুত্ব
সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ থেকে ২০১৯-এর মধ্যে বিজেপি জানতে পেয়েছিল উচ্চাকাঙ্খার কারণে একনাথ শিন্ডে শিবসেনার অভ্যন্তরে দমবন্ধ করা পরিবেশের মধ্যে রয়েছেন। ২০১৫-তে যখন শড়নবিশ ১২ হাজার কোটির নাগপুর-মুম্বই এক্সপ্রেসওয়ের ঘোষণা করেন, সেই সময় তিনি তাঁর এই প্রকল্প বাস্তবায়নের জন্য একনাথ শিন্ডেকেই বেছে নিয়েছিলেন। ফলে শিবসেনার বিদ্রোহে বিজেপির হাত থাকা নিয়ে প্রশ্ন তোলা অনুচিত।

ঠাকরেদের বিরুদ্ধে শিবসেনাতেই বিদ্রোহ
শিবসেনায় এই বিদ্রোহ হয়েছে, কেননা একনাথ শিন্ডে তাই চাইছিলেন এবং সেনার মধ্যে থেকেই ঠাকরেদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে সমর্থন করা হয়েছে। তবে বিজেপির তরফে বলা হয়েছে, শিন্ডের প্রতি আস্থা তৈরির জন্য তারা (বিজেপি) কৃতিত্ব দাবি করতে পারে। বিজেপির কথায় সব সময় ক্ষমতা, টাকা কিংবা পদ দিয়ে কিছু হয় না। শিন্ডের মতো নেতারা মর্যাদা এবং সম্মান চান, যা বিজেপি এবং ফড়নবিশ দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications