বিজেপি পর্যুদস্ত পুরভোটে, ধরাশায়ী কংগ্রেসও, তেলেঙ্গানায় আবারও গোলাপী ঝড়
গোলাপী ঝড়ে উড়ে গেল বিজেপি ও কংগ্রেস উভয়েই। তেলেঙ্গানায় কেসিআরের গড়ে কেউই দাঁত ফোটাতে পারল না পুরসভা নির্বাচনে। ক্লিন সুইপ করে বেরিয়ে গেল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।
গোলাপী ঝড়ে উড়ে গেল বিজেপি ও কংগ্রেস উভয়েই। তেলেঙ্গানায় কেসিআরের গড়ে কেউই দাঁত ফোটাতে পারল না পুরসভা নির্বাচনে। পুরভোটে ক্লিন সুইপ করে বেরিয়ে গেল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। ৯টি পুরনিগম ও ১২০টি পুরসভা ভোটে বিজেপি ও কংগ্রেস উভয়েই লিলিপুটে পরিণত হল কেসিআরের ভোট পরিকল্পনার কাছে।

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির জয়জয়কার
শনিবার তেলেঙ্গানা পুরভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরই তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির জয়জয়কারের খবর আসতে থাকে। ১২৯টি পুরসভা ও পুরনিগমের ভোটে বিজেপি ও কংগ্রেসকে ধরাশায়ী করে জয়ের লক্ষ্যে এগিয়ে যায় কেসিআরের দল। বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস ও বিজেপি খুব একটা প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে।

কে কত আসনে জয়ী
টিআরএস পুরসভার ১৬০০ ওয়ার্ডের মধ্যে একাই ৯০০টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস জয়ী হয়েছে ২৫০ ওয়ার্ডে এবং বিজেপি ১১৫ ওয়ার্ডে বিজয়ী হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত। এছাড়া মিম, সিপিএম, সিপিআই, তেলেগু দেশম পার্টি ও অন্যান্যরা। বেশ কিছু আসনে জয়ী হয়েছে।

পুরনিগম কার দখলে
১০টি পুরনিগমের মধ্যে ৯টির ফলাফল প্রকাশ হয়েছে। ৯টির মধ্যে ৮টিই পেয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস। আর বাকিটি পেয়েছে বিজেপি। কংগ্রেস, তেলেগু দেশম পার্টি পা মিম কোনও পুরনিগম দখল করতে পারেনি।

পুরসভা কার কটা
আর ১২০টি পুরসভার মধ্যে ঘোষিত হয়েছে ১১৫টি পুরসভার ফল। টিআরএসের দখলে গিয়েছে সিংহভাগ পুরসভা। ৯৭টি পুরসভায় বিজয়ী হয়েছে কেসিআরে টিআরএস। কংগ্রেস জিতেছে্ ৯টি পুরসভা। বিজেপির দখলে গিয়েছে তিনটি এবং দুটি পুরসভা পেয়েছে মিম। অন্যান্যদের দখলে গিয়েছে চারটি পুরসভা।












Click it and Unblock the Notifications