সংসদ ‘মুন্নাভাই’য়ের ‘পাপ্পি-ঝাপ্পি’র জায়গা নয়! রাহুলের ভালোবাসার জবাব সাংসদের
রাহুলের এই চালে প্রধানমন্ত্রী মোদীও তাজ্জব বনে যান। এরপরই সাংসদ রাহুলকে নতুন নামে বিভূষিত করলেন। রাহুলকে এবার মুন্নাভাইয়ের সঙ্গে তুলনা করে বসলেন সাংসদ হারসিমরাত কউর বাদল।
বিজেপির পাপ্পু-রাজনীতির জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করে সংসদ মাত করে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের এই চালে প্রধানমন্ত্রী মোদীও তাজ্জব বনে যান। এরপরই সাংসদ রাহুলকে নতুন নামে বিভূষিত করলেন। রাহুলকে এবার মুন্নাভাইয়ের সঙ্গে তুলনা করে বসলেন সাংসদ হারসিমরাত কউর বাদল।

তিনি বলেন, এটা সংসদ, এটা মুন্নাভাইয়ের পাপ্পি-ঝাপ্পির জায়গা নয়। এই কথায় রাহুলের সমালোচনা শুরু করে দেন সাংসদ। তখনই লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বলে ওঠেন, আপনি তো হাসছিলেন রাহুল গান্ধীর বক্তব্য চলার সময়। তিনি চুপ করিয়ে দেন সাসংদকে। শুধু হারসিমরাত কউর বাদলই নন, রাহুলের সমালোচনা করেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানিও।
Lok Sabha speaker Sumitra Mahajan says, 'aap to muskura rahi theen' when Harsimrat Kaur Badal stands up to speak saying allegations were made against her during Rahul Gandhi's speech'. Badal says, "Ye sansad hai, ye Munna bhai ka pappi jhappi area nahin hai". pic.twitter.com/d1RJBVnOq4
— ANI (@ANI) July 20, 2018
স্মৃতি ইরানি বলেন, রাহুল গান্ধী এদিন লোকসভা মিথ্যার বেসাতি করেছেন। রাহুল গান্ধী আজ লোকসভা নির্বাচনের প্রচার চালিয়েছেন সংসদে। তাঁর হাতে কোনও প্রমাণ ছিল না, শুধু রাজনৈতিক নেতিবাচক বক্তব্য প্রকাশ করেছেন। কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, তিনি নিজেই যে প্রতিটি নির্বাচনে লড়াই করেছেন তার প্রতি তার মূল্য রয়েছে। সেকথা ভুলে গেলে চলবে না।
উল্লেখ্য, এদিন রাহুল তাঁর ভাষণে প্রধানমন্ত্রী ও বিজেপি সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। আর ভাষণের শেষ পর্যায়ে বলেন, আপনারা আমাকে ঘৃণা করতে পারেন। আমাকে না ভালোবাসতে পারেন। কিন্তু আমি আপনাদের ভালোবাসব। সবাইকে সেই ভালোবাসা দিয়েই জয় করে নেব। সবার মধ্যে ঘৃণা সরিয়ে সেই জায়গায় ভালোবাসা ভরে দেব। এই বলেই তিনি সটান মোদীর কাছে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। পাপ্পুর জবাবা দেন ঝাপ্পিতে।












Click it and Unblock the Notifications