ছোট শহরে চাকরি নেই, যুবকদের ক্ষোভ সঙ্গত! 'অগ্নিপথ' পর্যালোচনার দাবি BJP-র জোটসঙ্গী JDU-এর
ছোট শহরে চাকরি নেই, যুবকদের ক্ষোভ সঙ্গত! 'অগ্নিপথ' পর্যালোচনার দাবি BJP-র জোটসঙ্গী JDU-এর
অগ্নিপথ প্রকল্পের (agnipath scheme) বিরুদ্ধে আওয়াজ উঠল এনডিএ (nda)-র অভ্যন্তরে। শাসক বিজেপির বড় সহযোগী জনতাদল ইউনাইটেড (JDU) এই প্রকল্প নিয়ে সোচ্চার হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, দলের নেতা কেসি ত্যাগী (kc tyagi) সেনাবাহিনীতে স্বল্পমেয়াদি এবং চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করে আন্দোলনরত যুবকদের সমর্থন করেছেন।

অগ্নিপথ পর্যালোচনার দাবি
সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেছেন, আন্দোলনরত যুবকদের সঙ্গে যোগাযোগ জরুরি। পাশাপাশি বিষয়টি নিয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক, যুবকদের প্রতিনিধি এবং সরকার একসঙ্গে বসে অগ্নিপথ নিয়ে পর্যালোচনা করুক।
তিনি বলেছেন, জেডিইউ এই প্রকল্প প্রত্যাহারের দাবি করছে না, তবে প্রকল্পের পর্যালোচনার দাবি করছে।

গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত
তিনি বলেছেন, বিহার ছাড়াও, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানার যুবকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু সশস্ত্র বাহিনীর চাকরি। এই কাজ কোনও না কোনও ভাবে এইসব রাজ্যের গ্রামীণ অর্থনীতির সঙ্গে জড়িত। তিনি বলেছেন, জওয়ানদের বেতন কম হলেও,
একটা বড় অংশ তাঁরা বা়ড়িতে পাঠান।
তিনি বলেছেন, দেশ সেবা করার পাশাপাশি সেনার চাকরি দেশের সব থেকে বড় দারিদ্র দূরীকরণ কর্মসূচি। তিনি যুবকদের জাতীয় সড়কের পাশে দৌড় অনুশীলন করতে দেখেন বলে জানিয়েছেন। স্বল্প মেয়াদের চাকরিতে তরুণদের প্রত্যাশায় আঘাত লেগেছে বলেও
মন্তব্য করেছেন তিনি। বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখার জন্য আহ্বান করেছেন তিনি।

গ্রাম ও ছোট শহরে কর্মসংস্থান নেই
জেডিইউ নেতা বলেছেন ক্ষুদ্র ও বৃহৎ শিল্প সহাবস্থান করুক। দেশকে কুটির শিল্পের গান্ধীবাদী মডেলে ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। কেসি ত্যাগী বলেছেন, গ্রামগুলো যদি স্বায়ত্তশাসিত ও স্বয়ংসম্পূর্ণ হত, তাহলে মানুষ গ্রাম থেকে স্থানান্তরিত হত না।
গ্রাম ও ছোট শহরে কর্মসংস্থান তৈরি না হওয়ায় যুব সমাজের এই ক্ষোভ বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীই সমস্যার সমাধান করবেন
সরকার যে বেশ কিছু সিদ্ধান্ত থেকে পিছু হটেছে, সে কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সরকার ভূমি অধিগ্রহণ বিল ফিরিয়ে নিয়েছে। তিন কৃষি আইন প্রত্যাহার করেছে। সেই কারণে তিনি মনে করেন, প্রধানমন্ত্রী তরুণদের উদ্বেগ দূর করবেন এবং বর্তমানের
সংকটের সমাধানের উপায় বের করবেন।
বিষয়টি সরকারের সঙ্গে তাদের মতভেদে হিসেবে না দেখতে অনুরোধ করেছেন কেসি ত্যাগী। তিনি বলেছেন অগ্নিপথ নিয়ে তিনি দলের দৃষ্টিভঙ্গী তুলে ধরেছেন। কিছু বিষয় নিয়ে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়েই মতভেদ ছিল বলেও মন্তব্য করেছেন কেসি ত্যাগী।
তিনি বলেছেন, এনআরসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিজেপির সঙ্গে তাদের মত পার্থক্য রয়েছে।












Click it and Unblock the Notifications