আদানি-আক্রমণের পাল্টা 'কংগ্রেস ফাইলসে'র প্রথম পর্ব প্রকাশ! ৪৮২০৬৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিজেপির

আদানি ইস্যুতে সংসদের বাইরে ও ভিতরে বিজেপিকে কংগ্রেস তথা রাহুল গান্ধীর আক্রমণের পাল্টা। এবার কংগ্রেসকে নতুন করে নিশানা বিজেপির। দেশে বিভিন্ন সময়ে কংগ্রেস শাসনে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে এদিন বিজেপির তরফে কংগ্রেস ফাইলসের প্রথম পর্বের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিও-র শেষে বলা হয়েছে, এটা কংগ্রেসের দুর্নীতির ট্রেলার, সিনেমা এখনও বাকি রয়েছে।

কংগ্রেস ফাইলসের প্রথম পর্ব

এদিন বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে, কংগ্রেস ফাইলসের প্রথম পর্ব হিসেবে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেখুন কীভাবে কংগ্রেস শাসনে দেশে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারি হয়েছে।

জনগণের থেকে লুট করেছে ৪৮২০৬৯ কোটি

জনগণের থেকে লুট করেছে ৪৮২০৬৯ কোটি

ভিডিওয় শিরোনাম কংগ্রেস মানেই দুর্নীতি। সেখানে বিজেপির তরফে বলা হয়েছে, কংগ্রেস দেশে ৭০ বছরের শাসনে ৪৮২০৬৯ কোটি টাকা লুট করেছে। সেই অর্থ দেশের নিরাপত্তা ও উন্নয়নে ব্যবহার করা যেতে পারত বলেও মন্তব্য করা হয়েছে সেখানে।

কী কী হতো

কী কী হতো

৪৮২০৬৯ কোটি টাকায় ২৪ টি আইএনএস বিক্রান্ত, ৩০০ রাফালে জেট, ১০০০ মঙ্গল মিশন করা যেত বলে মন্তব্য করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, দেশকে কংগ্রেসের দুর্নীতির মূল্য চোকাতে হয়েছে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশে পিছিয়ে পড়েছে।

হারানো দশক

হারানো দশক

বিজেপির তরফে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলা হয়েছে ২০০৪-২০১৪ সাল ছিল হারানো দশক। প্রসঙ্গত এই দশ বছরে ইউপিএ ওয়ান ও ইউপিএ টু সরকার ছিল ক্ষমতা। বেশ কিছু দলের সমর্থনের কংগ্রেস ছিল সরকারের নেতৃত্বে।

 চোখ বন্ধ করে ছিলেন মনমোহন সিং

চোখ বন্ধ করে ছিলেন মনমোহন সিং

বিজেপির তরফে কংগ্রেস ফাইলসের প্রথম পর্বের ভিডিওতে বলা হয়েছে দশ বছর প্রধানমন্ত্রী থাকার সময় মনমোহন সিং চোখ বন্ধ করেছিলেন। সেই সময় কাগজে শুধুই দুর্নীতির খবর থাকত। ভিডিওতে বলা হয়েছে, এর মধ্যে রয়েছে ১.৮৬ লক্ষ কোটি টাকার কয়লা কেলেঙ্কারি, ১.৭৬ লক্ষ কোটি টাকার টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি, ১০ লক্ষ কোটি টাকার এনআরইজিএ কেলেঙ্কারি, ৭০ হাজার কোটি টাকার কমনওয়েলথ কেলেঙ্কারি, ইতালির সঙ্গে ৩৬২ কোটি টাকার হেলিকপ্টার চুক্তিতে ঘুষ।

কংগ্রেস আদানি অস্ত্র

কংগ্রেস আদানি অস্ত্র

কংগ্রেস তথা রাহুল গান্ধী শিল্পপতি গৌতম আদানিকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদের বাইরে ও ভিতরে। হাম আদানিকে হ্যায় কৌন প্রচারের অধীনে একের পর এক প্রশ্ন করা হয়েছে কংগ্রেস তরফে। বিভিন্ন শিল্পে আদানি গোষ্ঠীকে একচেটিয়া অধিকার দেওয়ার অভিযোগও করেছে কংগ্রেস।

ছবি সৌ:বিজেপি/টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+