কর্নাটক বিধানসভা নির্বাচন ২০২৩: কংগ্রেস ও সোনিয়ার বিরুদ্ধে কমিশনে বিজেপি

কংগ্রেস ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল বিজেপি। কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল সোমবার। এদিনই কর্নাটকে সার্বভৌমত্ব নিয়ে মন্তব্যের জেরে সোনিয়া গান্ধীর বিরূদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল বিজেপি।

বিজেপি নির্বাচন কমিশনে কর্নাটকের সার্বভৌমত্ব মন্তব্য নিয়ে কংগ্রেস ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নালিশ জানিয়েছে। তারা চায় অবিলম্বে পদক্ষেপ নেওয়া হোক। কর্নাটক নির্বাচনের দুদিন আগে এই ইস্যুতে ফায়দা লুটতে চাইছে বিজেপি। তাই তারা কালবিলম্ব না করে নির্বাচন কমিশনের দরবার করেছে।

কর্নাটক বিধানসভা নির্বাচন ২০২৩
Photo Credit: ছবি সৌ:পিটিআই

কংগ্রেস কর্নাটককে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন। তার একদিন পরে বিজেপি নির্বাচন কমিশনে কংগ্রেস ও কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে চিঠি দিয়েছে।

কংগ্রেস ৬ মে একটি টুইট সোনিয়া গান্ধীকে উদ্ধৃত করে বলেছ- "কংগ্রেস কর্ণাটকের খ্যাতি, সার্বভৌমত্ব বা অখণ্ডতার জন্য কাউকে রেওয়াত করবে না।" তাঁর এই মন্তব্যে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশানা করছেন সোনিয়া গান্ধী ও কংগ্রেসকে। বিজেপি জানিয়েছে, কর্নাটকের কট্টর জাতীয়তাবাদী, শান্তিপ্রিয়, প্রগতিশীল জনগণকে উস্কে দেওয়ার জন্য এই ধরনের টুইট করা হয়েছে।

কর্নাটক বিধানসভা নির্বাচন ২০২৩

তারা নির্বাচনে লেখা চিঠিতে উল্লেখ করেছে, কর্নাটকে যে সমতা, সম্প্রীতি এবং শান্তির পরিবেশ রয়েছে, তা বিঘ্নিত করতে এবং ভোট রাজনীতি করতে কংগ্রেস উসকানি দিয়েছে। কিছু নির্বাচিত সম্প্রদায় বা গোষ্ঠীর সমর্থন আদায়ই তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ভারতীয় রাজ্যের অস্তিত্বকে ব্যাহত করা।" এই মর্মে বিজেপি নির্বাচনী সংস্থার কাছে চিঠিতে লিখেছে।

সোনিয়া গান্ধীর মন্তব্যকে দুর্ভাগ্যজনক ও অনুচিত বলে অভিহিত করে বিজেপি কর্নাটকের জনগণকে পরামর্শ দিয়েছে, "যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে ছিলেন এবং যারা স্বাধীনতা পরবর্তী শিল্প, সংস্কৃতি, শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এই ধরনের মন্তব্য তাদের অপমান।

কর্নাটক বিধানসভা নির্বাচন ২০২৩

কর্নাটক ভারতের ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রাজ্য। ভারতের ইউনিয়নের সদস্য রাজ্যের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেকোনো বার্তা বিচ্ছিন্নতার সমান এবং এটি বিপজ্জনক ও ক্ষতিকর পরিণতি আনতে পারে। বিজেপির চিঠিতে উল্লেখ্যযোগ্যভাবে সে কথা বলা হয়েছে।

কর্নাটক নির্বাচনে বিভিন্ন জনমত সমীক্ষায় কংগ্রেসের পাল্লা ভারী বলে জানানো হয়েছে। তারপর নির্বাচনের প্রচার অভিযানের একেবারে শেষলগ্নে এসে কংগ্রেসের বিরুদ্ধে নতুন ইস্যু পেয়ে গেল বিজেপি। বিজেপিকে ফায়দা তুলতে চটজলদি নালিশ করল নির্বাচন কমিশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+