সিএএ নিয়ে শরিকি বিবাদ বাড়ছে এনডিএ-তে, এবার সরব হয়েছে অকালি দল
সিএএ- নিয়ে এনডিএ-র অন্দরেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। শরিক দলগুলি বিজেপির একরোখা সিদ্ধান্তের প্রতিবাদে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে।
সিএএ- নিয়ে এনডিএ-র অন্দরেই তৈরি হয়েছে দ্বন্দ্ব। শরিক দলগুলি বিজেপির একরোখা সিদ্ধান্তের প্রতিবাদে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে। এনআরসি নিয়ে জেডিইউ-র প্রতিবাদের পর এবার সিএএ নিে সরব হয়েছে অকালি দল। সিএএ-তে কেন মুসলিমদের অন্তর্ভুক্ত করা হল না তা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছে শিরোমণি অকালি দল।

এনডিএ-তে বাড়ছে শরিকি চাপ
শিবসেনা আগেই হাত ছেড়েছে। এবার অন্য শরিকদের সঙ্গে মত বিরোধ শুরু হয়েছে বিজেপির। এনআরসি নিয়ে জেডিইউ আগেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল। এবার সিএএ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে শিরোমণি অকালি দল। মুসলিমদের কেন অন্তর্ভুক্ত করা হল না এই আইনে তার প্রতিবাদ জানিয়েছে শিরমণি অকালি দল।

বাজপেয়ীর আদর্শ মেনে চলছে না বিজেপি
শিরোমণি অকালি দল নেতা নরেশ গুজরাল অভিযোগ করেছেন, অটল বিহারি বাজপেয়ীর আদর্শ মেনে চলছে না বিজেপি। বাজপেয়ী শরিকদের মতামত নিয়েই সব সিদ্ধান্ত নিতেন। কিন্তু মোদী অমিত শাহরা শরিকদের গুরুত্ব না দিয়েই একক ভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেছেন। এরকম পরিস্থিতি চলতে থাকলে বিজেপিকে সমর্থনের বিষয়টি ভেবে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি।

এনআরসির বিরোধিতা
শুধু সিএএ নয় এনআরসির বিরুদ্ধেও সরব হয়েছে শিরমনি অকালি দল। মোদী শাহের একাধিক একক সিদ্ধান্তের কারণে শরিকি বিক্ষোভ বাড়ছে বলে অভিযোগ করেছেন অকালি দল নেতা নরেশ গুজরাল। বাজপেয়ীর সময় শরিকদের মতামত প্রকাশের জায়গা ছিল। এবং সেটি গুরুত্ব দিয়ে দেখাও হত বলে জানিয়েছেন তিনি। কিন্তু মোদী অমিত শাহ শরিকদের মতামত না নিয়েই সিদ্ধান্ত নিয়ে চলেছে।












Click it and Unblock the Notifications