মমতার রাজ্যের জন্যই ওড়িশায় বাড়ছে করোনা সংক্রমণ! নবীনকে যোগীর পথ অনুসরণ করতে আহ্বান বিজেপির

পশ্চিমবঙ্গ থেকে করোনা পজিটিভ রোগী ঢুকেই ওড়িশার পরিস্থিতি খারাপ করছে। এদিন কার্যত এমনটাই অভিযোগ করল ওড়িশা সরকার।

পশ্চিমবঙ্গ থেকে করোনা পজিটিভ রোগী ঢুকেই ওড়িশার পরিস্থিতি খারাপ করছে। এদিন কার্যত এমনটাই অভিযোগ করল ওড়িশা সরকার। ওড়িশা সরকার সূত্রে খবর, ভদ্রক ও যাজপুর থেকে সম্প্রতি ১০ জন করোনা পজিটিভ রোগীর পাওয়া গিয়েছে। তারা সবাই বাংলা থেকে ফিরেছিলেন।

ওড়িশায় আক্রান্ত ৭৪ জনের ২৪ জন পশ্চিমবঙ্গ থেকে যাওয়া

ওড়িশায় আক্রান্ত ৭৪ জনের ২৪ জন পশ্চিমবঙ্গ থেকে যাওয়া

শুধু বুধবারই নয়, দিন দুয়েক আগেই ওড়িশা সরকার কার্যত একই অভিযোগ করেছিল। সেই সময আক্রান্ত ৭৪ জনের মধ্যে ২৪ জনেরই এই রাজ্য থেকে যাওয়ার ইতিহাস ছিল।

ভদ্রক ও জাজপুরে ১০ আক্রান্ত এই রাজ্যের

ভদ্রক ও জাজপুরে ১০ আক্রান্ত এই রাজ্যের

ওড়িশার ভদ্রক ও জাজপুর থেকে যে ১০ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, তারা সবাই এই রাজ্য থেকে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ভুবনেশ্বরের সূর্যনগরে সম্প্রতি ৮ জন এমন করোনার রোগী পাওয়া গিয়েছে, যাঁরা কলকাতা থেকে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক মহিলা কলকাতা থেকে গিয়ে বাকি সাতজনের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছেন।

গত ২৮ দিনে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া লোকেদের খোঁজ

গত ২৮ দিনে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া লোকেদের খোঁজ

বিডিও থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান, সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, গত ২৮ দিনে কেউ পশ্চিমবঙ্গ থেকে গেলে, তাঁদের খোঁজ করতে। তাঁদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানানো হয়েছে।

দু সপ্তাহের জন্য সীমানা বন্ধের দাবি বিজেপির

দু সপ্তাহের জন্য সীমানা বন্ধের দাবি বিজেপির

পশ্চিমবঙ্গ থেকে ওড়িশায় গিয়ে করোনা ছড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি নেতা বৈজন্ত জয় পাণ্ডা। যোগী আদিত্যনাথের পথ অনুসরণ করার জন্য নবীন পট্টনায়কের কাছে আবেদন জানিয়েছেন তিনি। প্রসঙ্গ যোগী আদিত্যনাথ গাজিয়াবাদ ও নয়ডার বর্ডার সিল করার নির্দেশ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+