মোদী বিরোধী জোটে নেই! বৈঠক শেষে 'একলা চলো'র বার্তা ওডিশার মুখ্যমন্ত্রীর
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। এই অবস্থায় একজোট হতে শুরু করেছে বিজেপি বিরোধী শক্তিগুলি। চলছে আলাপ-আলোচনা। কিন্তু শুরুতেই হোঁচট! একলা চলোর কথা বললেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
আজ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই স্পষ্ট করে দেন যে, লোকসভা নির্বাচনে কারোর সঙ্গে জোটে নয়, বরং একাই লড়বে বিজেডি। এমনকি বিরোধী শক্তিতেও তিনি থাকবেন না বলে এদিন সস্পষ্ট জানিয়ে দিয়েছেন নবীন পট্টানায়ক।

শুধু লোকসভা নির্বাচন নয়, আগামী বিধানসভা নির্বাচনেও বিজেডি একাই লড়বে বলেও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন নবীণ পট্টনায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আর এরপরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওডিশার মুখ্যমন্ত্রী।
আর সেখানেই এই বিষয়ে কথা বলেন তিনি। তবে দিল্লি সফরে তাঁর কোনও বিরোধী দলের সঙ্গে বৈঠক নেই বলেও স্পষ্ট করে দিয়েছেন নবীনজি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক হয় নবীন পট্টানায়কের।
#WATCH | Delhi: There is no possibility of a Third front as far as I am concerned: Odisha CM Naveen Patnaik after his meeting with PM Narendra Modi pic.twitter.com/dRr1fxsiYm
— ANI (@ANI) May 11, 2023
এর আগে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছিল। তবে জোট নিয়ে কোনও আলোচনা যে হয়নি তা তখনই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। কিন্তু ওডিশার মুখ্যমন্ত্রীকে নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। দিল্লিতে একাধিক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলেও জল্প-না তৈরি হয়।
যদিও সমস্ত আবেদন এদিন খারিজ করে দিয়েছেন নবীন পট্টনায়ক। যা বিরোধী শিবিরে প্রথম ধাক্কা হিসাবেই মনে করা হচ্ছে অন্যদিকে ওডিশার উন্নয়ন নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে নবীন পট্টানায়কের। যেখানে পুরীতে আন্তজাতিক একটি বিমানবন্দর তৈরির আবেদন করেছেন।

এছাড়াও সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে। ওডিশার উন্নয়নের সমস্ত ভাবে কেন্দ্র সাহায্য করবে বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পট্টনায়ক। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications