রাজ্যসভায় কংগ্রেসকে টেক্কা! নীতীশকে দিয়ে নবীনকে টানলেন মোদী

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে এনডিএ মনোনীত জেডিইউ প্রার্থী সাংসদ হরিবংশ নারায়ন সিংকে সমর্থন করবে বিজেডি। এমনটাই জানিয়েছেন বিজেডি প্রেসিডেন্ট তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনে এনডিএ মনোনীত জেডিইউ প্রার্থী সাংসদ হরিবংশ নারায়ন সিংকে সমর্থন করবে বিজেডি। এমনটাই জানিয়েছেন বিজেডি প্রেসিডেন্ট তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

রাজ্যসভায় কংগ্রেসকে টেক্কা! নীতীশকে দিয়ে নবীনকে টানলেন মোদী

রাজ্যসভায় বিজেডির ৯ সাংসদ রয়েছেন। এই সমর্থনের ফলে এনডিএ মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মুম্বই থেকে ফেরার পর বুধবার রাতে নিজের বাসভবনে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবীন পট্টনায়েক। তিনি বলেছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন।

বুধবার এনডিএ মনোনীত জেডিইউ প্রার্থী সাংসদ হরিবংশ নারায়ন সিং সংসদে বিজেডি-র অফিসিয়াল চেম্বারে যান এবং তাঁকে সমর্থনের বিষয়ে কথা বলেন।

বিজেডি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন কয়েক আগে বিষয়টি নিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলেছিলেন। মঙ্গলবার নবীন পট্টনায়েককে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি অমিত শাহ।

সূত্রের খবর অনুযায়ী, নীতীশ কুমারকে নবীন পট্টনায়েক জানিয়েছেন, তাঁর দলের সাংসদরা জেডিইউ সাংসদকে সমর্থন দেবেন।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যসভায় বিজেডির নেতা প্রসন্ন আচার্য বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ সংসদে দলের কক্ষে সাংসদদের নিয়ে একটি বৈঠক করবেন। দলের সব রাজ্যসভার সাংসদদের এই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রসন্ন আচার্য।

এর আগে বিজেডি রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও, নোটবাতিল, সার্জিক্যাল স্ট্রাইকের মতো বিষয়ে এনডিএ সরকারকে সমর্থন করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+