প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রেরকদের তালিকায় মমতা, ঋতব্রত

জন্মদিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন প্রেরকদের তালিকায় নীতীশ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রয়েছেন ঋতব্রতও

জন্মদিনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনন্দন জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। মোদীর সাতষট্টিতম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রেরকদের তালিকায় মমতা, ঋতব্রত

প্রতিবছর জন্মদিনে মার আশীর্বাদ নেন মোদী। গুজরাতে রবিবার নানা কর্মসূচির মধ্যে মায়ের আশীর্বাদও নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা প্রেরকদের তালিকায় মমতা, ঋতব্রত

টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'জন্মদিনে শুভেচ্ছা মোদী জি'।

শুভেচ্ছা জানিয়েছেন, বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।

জন্মদিনের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারসহ আরও অনেকে।

১৯৫০-এর ১৭ সেপ্টেম্বর গুজরাতের ভাদনগরে জন্ম নরেন্দ্র মোদীর। একসময়ে ভাদনগর রেলস্টেশনে চা বিক্রি করেছেন মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে এখন ভারতের প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+