Karnataka Election: পাখির সঙ্গে ধাক্কা কপ্টারের, ভাঙল কাচ! বড়সড় বিপদ এড়ালেন প্রদেশ সভাপতি

Karnataka Assembly Election 2023: বড়সড় বিপদ এড়ালেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। মাঝ আকাশে বড়সড় দুর্ঘটনা এড়াল তাঁর কপ্টার। আর এরপরেই সেটিকে জরুরি অবতরণ করানো হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি আতঙ্কিত খোদ প্রদেশ সভাপতি।

জানা গিয়েছে, মাঝ আকাশে একটি পাখির সঙ্গে প্রদেশ সভাপতির কপ্টারটিকে ধাক্কা লাগে বলে জানা গিয়েছে। আর তাতে কপ্টারটিকে কাঁচ ভেঙে যায়। তবে এই ঘটনায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

ভাঙল কাচ! বড়সড় বিপদ এড়ালেন প্রদেশ সভাপতি

তবে এই ঘটনায় ডিকে শিবকুমারের সঙ্গে থাকা ক্যামেরাম্যানের হালকা চোট লেগেছে বলে জানা গিয়েছে। তবে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করা হচ্ছে। এমনকি প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না প্রাক্তন বিমান কর্মীরা।

জানা যাচ্ছে, মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে পাখির ধাক্কার পরেই জরুরি অবতরন করানো হয়। ব্যাঙ্গালুরুর এইচএলের বিমান ঘাঁটিতে সেটিকে ল্যান্ডিং করানো হয়। বিপদের আশঙ্কায় সমস্ত কিছুই প্রস্তুত রাখা হয়েছিল। কিন্তু পাইলট নিরাপদেই বিমানটিকে মাটিতে নামিয়ে আনেন।

প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ জাক্কুর থেকে ওড়ে। আর তা মুলবাগিলুর দিকে যাচ্ছিল বলে খবর। আধিকারিকরা জানাচ্ছেন, এইচএএল বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে হোসকোটের কাছে হেলিকপ্টারটিকে আঘাত করে একটি পাখি। আর তাতে কপ্টারটির সামনের উইন্ডশিল্ড ভেঙে যায়। কিন্তু ঘটনায় বড় কোনও বিপদ হয়নি বলেই জানাচ্ছেন আধিকারিকরা।

সামনেই কর্নাটক নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস-বিজেপি। আর প্রচারের কাজেই হেলিকপ্টারটিকে ব্যবহার করছিলেন কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। মুলবাগিলুরে একটি সভায় বক্তব্য রাখতে যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, একটি চিল কপ্টারটির সামনে চলে এসেছিল। সেই সময় নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। আর সেই সময়ে এই ঘটনা বলে জানা গিয়েছে।

ডিকে শিবকুমার বড়সড় বিপদ এড়ালেন,

একাধিক সমীক্ষা বলছে এবার দক্ষিণের এই রাজ্যে পরিবর্তন ঘটতে পারে। কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। আর তা যদি হয় তাহলে শিবকুমার মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পরেই শিবকুমারকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। যদিও ডিকে শিবকুমার সুস্থ আছেন বলেই জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+