Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বার্ড ফ্লু–এর আতঙ্ক ছড়ালো বিহারের সুপল জেলায়, রহস্যজনক মৃত্যু একাধিক পাখির

বার্ড ফ্লু–এর আতঙ্ক ছড়ালো বিহারের সুপল জেলায়, রহস্যজনক মৃত্যু একাধিক পাখির

করোনা ভাইরাসের পর এবার আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। বিহারের সুপল জেলায় আতঙ্ক ছড়িয়েছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (‌এইচ৫এন১)‌। যার জেরে জেলার প্রশাসন বৃহস্পতিবার আক্রান্ত এলাকার পোলট্রি ফার্মের মুরগি কালিং করার নির্দেশ দিয়েছে। এখানকার বেশ কিছু মুরগির মৃত্যুর পর তাদের নুমনা পরীক্ষা করে তা পজিটিভ পাওয়া গিয়েছে।


প্রচুর পাখির মৃত্যু হয়েছে চাপকাহি গ্রামে

প্রচুর পাখির মৃত্যু হয়েছে চাপকাহি গ্রামে

জেলার আধিকারিকরা ওই জেলার মানুষদের কাছে আবেদন করেছেন যে এই সময় যেন তাঁরা চিকেন না কেনেন। সুপলের বিভাগীয় ফরেস্ট অফিসার সুনীল কুমার শরণ জানিয়েছেন যে কাক, হাঁস, মুরগি ও অন্যান্য পাখি সহ চার ডজনের বেশি পাখির রহস্যজনক মৃত্যু হয় ৩১ মার্চ সদর পুলিশ থানার অন্তর্গত চাপকাহি গ্রামে। চাপকাহি গ্রামের বাসিন্দারা এই পাখিদের খুবই ক্লান্ত দেখেন এবং বৃহৎ অংশে পাখিদের মৃত্যু দেখা যায়। তারা তখন স্থানীয় পশু চিকিৎসকদের কাছে গিয়ে কিছু পাখিকে ওষুধ ও ইনজেকশন দিলেও তারা অসুস্থতা থেকে সেরে ওঠেনি।

 ভোপালের ল্যাবে পাঠানো হয় নমুনা

ভোপালের ল্যাবে পাঠানো হয় নমুনা


প্রাথমিক তদন্তে পশুপালন দফতরের কর্মকর্তারা পাখিদের স্নায়বিক রোগের লক্ষণগুলির দিকে ইঙ্গিত করছেন। তাঁরা যদিও মৃত পাখিদের নমুনা সংগ্রহ করে ভোপালের ল্যাবে পাঠানো হয়েছে প্রকৃত মৃত্যুর কারণ জানার জন্য। শরণ বলেন, '‌পশুপালন দফতরের আধিকারিকরা পাখির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ভোপালের ল্যাবে পাঠিয়েছিলেন। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তদনুসারে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং না ছড়িয়ে পড়ার জন্য একটি কর্ম পরিকল্পনা এই অঞ্চলে সক্রিয় করা হয়েছে যাতে এর আরও বিস্তার রোধ করা যায়।'‌

 ৪টে র‌্যাপিড রেসপন্স টিম গঠন

৪টে র‌্যাপিড রেসপন্স টিম গঠন

জেলা শাসক কৌশল কুমারের নির্দেশে, চাপকাহি গ্রামের এক কিলোমিটার ব্যাসার্ধে অবস্থিত পোলট্রি ফার্মে মুরগি মারার জন্য বিশেষজ্ঞ পশুপালন কর্মকর্তা এবং পশু চিকিৎসকদের সমন্বয়ে ৪টি র‌্যাপিড রেসপন্স দল গঠন করা হয়েছে এবং মুরগিদের কালিং প্রক্রিয়া চালু করা হয়েছে। চাপকাহি গ্রাম থেকে এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকাকে সংক্রমিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রত্যেক দল কাজ করছেন এসডিও পদের আধিকারিকের তত্ত্বাবধানে কাজ করছেন। এছাড়া চাপকাহি গ্রাম থেকে ৯ কিলোমিটার ব্যাসার্ধে অবস্থিত পোলট্রি ফার্মে মুরগির নমুনাও নিচ্ছে দলগুলো।

র‌্যাপিড রেসপন্স টিম মুরগি নিধনের কাজ করবে

র‌্যাপিড রেসপন্স টিম মুরগি নিধনের কাজ করবে

জেলা প্রশাসনের নির্দেশে মুরগি ও হাঁস মাটিতে পোঁতার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। ভূগর্ভস্থ জল দূষণ এড়াতে এই জায়গাগুলি নিচু এলাকা থেকে এবং জলাশয় থেকে দূরে রাখা হয়েছে। র‌্যাপিড রেসপন্স টিম মুরগি নিধনের কাজের আগে তাদেরকে পাটের ব্যাগে ভরবে এবং মাটিতে পোঁতার আগে কার্বনেট পাউডার ছড়িয়ে দেওয়া হবে। নিধনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের জেলা প্রশাসন পিপিই কিট দিয়েছেন। এই কর্মীদের পাখির সংখ্যা গণনা এবং দলকে রিপোর্ট করার জন্যও নিয়োগ করা হবে এবং জেলা সিভিল সার্জন জেলা ম্যাজিস্ট্রেট অফিসে রিপোর্ট করবেন এ বিষয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+