বাঙালির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে পাঞ্জাবি-হরিয়ানভীদের হেয়! ফের বেঁফাস মন্তব্যে বিতর্কে বিপ্লব দেব

বিতর্ক তাঁর ছায়া সঙ্গী। তিনি আর কেউ নন, বরং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কখনও হিন্দিকে রাষ্ট্র ভাষা করা নিয়ে সরব হন তো আবার তা ম্যানেজ দিতে বাংলার গৌরবকে জাহির করতে গিয়ে অন্য জাতিকে অপমান করেন। প্রকাশ্যে সভায় পাঞ্জাবি ও হরিয়ানভিদের অপমান করে বাঙালিদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে তাই বিতর্কে জড়ালেন বিপ্লব।

আলপটকা মন্তব্যে বিতর্কের ঝড় তুলেছেন

আলপটকা মন্তব্যে বিতর্কের ঝড় তুলেছেন

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে অজস্রবার তিনি আলপটকা মন্তব্যে বিতর্কের ঝড় তুলেছেন। সেই রেশ টেনেই রবিবার এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিপর্যয় ঘটালেন এই বিজেপি নেতা। পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দাদের সঙ্গে বাঙালিদের তুলনা করতে গিয়ে রীতিমতো জাতি বিদ্বেষমূলক মন্তব্য করে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবিদের বুদ্ধির অভাভ

পাঞ্জাবিদের বুদ্ধির অভাভ

রবিবার আগরতলায় ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির এক সম্মেলনে বিপ্লব বলেন, 'পাঞ্জাবি এবং হরিয়ানভিরা শারীরিকভাবে শক্তিশালী হলেও তাদের 'বুদ্ধি'র অভাব রয়েছে। বাঙালিদের বুদ্ধি এবং মস্তিষ্ক'কে কেউ পরাস্ত করতে পারবে না।'

পাঞ্জাবি ও হরিয়ানভিরা দুর্বল মস্তিষ্কের

পাঞ্জাবি ও হরিয়ানভিরা দুর্বল মস্তিষ্কের

তিনি আরও বলেন, 'পাঞ্জাবি সর্দাররা কোনও কিছুকে ভয় পায় না। তাদের সঙ্গে শারীরিকভাবে শক্তিতে পেরে ওঠা কঠিন। হরিয়ানায় আছে জাটরা। তারাও শারীরিকভাবে সুগঠিত। কিন্তু দুই জাতিই, তাঁর মতে দুর্বল মস্তিষ্কের।'

বিতর্ক বিপ্লবের ছায়াসঙ্গী

বিতর্ক বিপ্লবের ছায়াসঙ্গী

এর আগে তিনি কখনও বলেছেন হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে গ্রহণ করেন না যাঁরা তাঁরা দেশকে ভালোবাসেন না। কখনও বলেছেন, মেকানিকাল ইঞ্জিনিয়ারদের নয়, শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে যোগ দেওয়া উচিত। কখনও বলেছেন তাঁর সরকারের সমালোচকদের নখ উপরে দেওয়া হবে। আর মহাভারত ও পুরান নিয়ে নানান আজগুবি মন্তব্য তো আছেই।

এবার জিনপিংকে চটিয়ে হংকং নিয়ে বড় পদক্ষেপ ব্রিটেনের! আন্তর্জাতিক মঞ্চে আরও কোণঠাসা চিন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+