রাজ্যকে নতুন রূপে প্রকাশ! ভাইফোঁটায় প্রতিজ্ঞাবদ্ধ মুখ্যমন্ত্রী
মহিলাদের বিরুদ্ধে অপরাধ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা হবে ত্রিপুরাকে। ভাইফোঁটায় এমনটাই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
মহিলাদের বিরুদ্ধে অপরাধ মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা হবে ত্রিপুরাকে। ভাইফোঁটায় এমনটাই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বহু মহিলা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়েছিলেন। সেখানেই প্রতিজ্ঞার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব ধরনের চাকরিতে দশ শতাংশ সমান্তরাল সংরক্ষণের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে রাজ্যকে অপরাধ মুক্ত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার খুশি মহিলারা। মুখ্যমন্ত্রীকে ভাই বলে সম্বোধন করে, ভাইফোঁটাও পালন করেন তাঁরা। মহিলাদের রক্ষায় উদ্যোগের পাশাপাশি চাকরিতে সংরক্ষণের বিষয়টিকে তাঁরা মহিলাদের ক্ষমতায়ন বলেই মনে করছেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, যদি সব ভাইরা রাজ্যকে মহিলাদের বিরুদ্ধে অপরাধ মুক্ত করার উদ্যোগ নেন এবং মহিলাদের ক্ষমতায়নে উৎসাহ দেন, তাহলে প্রশাসনের দরকার পড়ে না। সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর লক্ষ্য হল, রাজ্যকে মহিলাদের বিরুদ্ধে অপরাধ মুক্ত হিসেবে গড়ে তোলা এবং মহিলাদের ক্ষমতায়ন।
রাজ্যের ইতিহাসে এই প্রথমবার, যে একজন মুখ্যমন্ত্রী ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিলেন।












Click it and Unblock the Notifications