'মুঘলরা ত্রিপুরার হেরিটেজকে বোমা বিস্ফোরণে ওড়ানোর চেষ্টা করেছিল', ফের খবরে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ফের খবরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার মুঘল আমলের ইতিহাস নিয়ে সরব হয়ে এই বিজেপি নেতা ফের একবার আসেন খবরের শিরোনামে। সোমবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবার

ফের খবরে ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবার মুঘল আমলের ইতিহাস নিয়ে সরব হয়ে এই বিজেপি নেতা ফের একবার আসেন খবরের শিরোনামে। সোমবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবার একহাত নিলেন মুঘল সম্রাটদের।

কী বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী?

কী বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী?

রবিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করেন, মুঘল আমলে ত্রিপুরার সাংস্কৃতিক হেরিটেজকে বম্ব দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, 'ত্রিপুরার অনেক ধরনের অজানা চমক রয়েছে, যা মানুষ জানেন না। মুঘলরা চেষ্টা করেছিল ত্রিপুরার সংস্কৃতি নষ্ট করতে। তারা ত্রিপুরার আর্ট ও আর্কিটেকচার বম্ব মেরে উড়িয়ে দিতে চেয়েছিল। '

বিপ্লব দেব আরও যা বলেন

বিপ্লব দেব আরও যা বলেন

এদিনের সভায় ত্রিপুরার মুখ্য়মন্ত্রী বিপ্লব দেব বলেন, ' কচ্ছপও মৃত্যুর আগে মা মাতাবরির মন্দিরে যায়। এই ধরনের অনেক আশ্চর্য চমক রয়েছে ত্রিপুরা জুড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন আশ্চর্য বিষয়গুলিকে ছড়িয়ে দেওয়া হোক। কারণ অনেকেই জানেন না ত্রিপুরাতে কত ধরনের চমক রয়েছে।'

বিপ্লব-বাণী

বিপ্লব-বাণী

গত বছরের এপ্রিল মাসের পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন বিপ্লব দেব। বিভিন্ন সময় তাঁর মন্তব্য ও বক্তব্য ঘিরে রীতিমতো আলোচনা ও বিতর্ক উঠে আসে। তার মধ্যে অন্যতম হল, 'মহাভারত' এর আমলে ইন্টারনেটের ব্যবহার সম্পর্কীয় তথ্য।

ত্রিপুরার উন্নয়নে দেবের উদ্যোগ

ত্রিপুরার উন্নয়নে দেবের উদ্যোগ

বিপ্লব দেব তাঁর রাজ্য ত্রিপুরার উন্নয়নে একাধিক উদ্যোগের কথা রবিবার জানান। তিনি বলেন, রাজ্যের পর্যটনকে উন্নত করতে ফটো আর ভিডিও -এর প্রতিযোগিতা প্রয়োজন। আর সেই প্রতিযোগিতা আয়োজন করতেই যে তাঁর সরকার উদ্যোগ নিচ্ছে , তা জানাতে ভোলেননি বিপ্লব দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+