রাম রাজ্যের প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী! প্রতিক্রিয়া আবেগপ্রবণ মুখ্যমন্ত্রীর

গেজেটেড অফিসারদের সভায় গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিএমএস অনুমোদিত গেজেটেড অফিসার্স সঙ্ঘের সভায় গিয়েছিলেন তিনি।

গেজেটেড অফিসারদের সভায় গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বিএমএস অনুমোদিত গেজেটেড অফিসার্স সঙ্ঘের সভায় গিয়েছিলেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে সুশাসনের জন্যই তিনি রামরাজ্যের প্রতিষ্ঠা করতে চান। একই সময়ে তিনি পরোক্ষে, যাঁরা সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে বাধা তৈরি করছেন, তাদেরও সমালোচনা করেন।

রাম রাজ্যের প্রতিষ্ঠা অবশ্যম্ভাবী! প্রতিক্রিয়া আবেগপ্রবণ বিজেপি মুখ্যমন্ত্রীর

বিপ্লব দেব বলেন, ঘাটতি শূন্য বাজেট পেশ করা হয়েছে। যার জন্য তাঁকে ভোর ৩.৩০ থেকে জেগে থাকতে হচ্ছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে অর্থের ব্যবস্থা করতে মোদীজিকেও বলা হয়েছে। তা সত্বেও তার সরকারের ওপর বাম সরকারের ফেলে যাওয়া ১১,৫০০ কোটি টাকার ঋণের বোঝা চেপে রয়েছে।

মানিক সরকার নিজের সরকারের সময়কে স্বর্ণযুগ বলে দাবি করেছিলেন। এটা তার বিপরীত। আধিকারিকদের কাছে বিপ্লব দেবের আবেদন, তাদের অফিস পরিচ্ছন্ন রাখুন। এপ্রসঙ্গে বলে রাখা ভাল মুখ্যমন্ত্রী সম্প্রতি টিসিএস অফিসারদের মিটিং-এ গিয়েছিলেন। সেখানে তিনি উপলব্ধি করেন, বিজেপি ক্ষমতায় আসার পরেও সেখানকার প্রায় সবাই সিপিএম-এর অনুগত। এবার আবেগপ্রবণ বক্তব্যের মাধ্যমে তাঁদেরকে নিজের দিকে আনতে চান। এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+