রাজ্যের মানুষের কাছে মুখ্যমন্ত্রী! উন্নয়নের দাবি করে নতুন আবেদন
ত্রিপুরার মানুষের কাছে বিজেপির প্রতি তাদের সমর্থন জারি রাখার জন্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
ত্রিপুরার মানুষের কাছে বিজেপির প্রতি তাদের সমর্থন জারি রাখার জন্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনেই বিজেপি প্রার্থীদের বড় ব্যবধানে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।

ত্রিপুরায় বিজেপি তথা রাজ্য সরকারের নীতি আদর্শের প্রতি বিশ্বাস রেখে মুখ্যমন্ত্রীর দাবি, পরবর্তী তিন বছরে ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করা যাবে। বিপ্লব দেব জানিয়েছেন, তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকে সব মিলিয়ে ৮২০ টি এমএসএমই ইউনিটের নথিভুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়াও বহু শিক্ষিত যুবক টেট-এর মাধ্যমে শিক্ষকের চাকরি পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। এপ্রসঙ্গে প্রাক্তন সিপিএম বিধায়ক ঝুমুর সরকারের নাম উল্লেখ করেছেন তিনি।
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতির দাবি করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি দাবি করেন, পূর্বতন সরকারের সময়ে সরকারে রুল দ্য রেট অফ কনভিকশন ছিল ২০%। বর্তমান সময়ে তা পৌঁছেছে ৮২.২৬%-এ। তাঁর দাবি, এর আগে ত্রিপুরার মানুষ সরকারি চাকরি ছাড়া অন্য কোনও বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের কথা ভাবতেই পারত না। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছে। সামনের দিনগুলিতে তা আরও গতি পাবে। দলের নেতা-কর্মীদের কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান, রাজ্য থেকে লোকসভায় দুটি আসনেই বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করুন।
বিজেপির সভাপতি অমিত শাহের রাজ্য সফর উপলক্ষে স্বামী বিবেকানন্দ গ্রাউন্ডে হওয়া সভায় হাজির ছিলেন রাম মাধব, অজয় জামোয়াল, ফনীন্দ্রনাথ গোস্বামী, হিমন্ত বিশ্বশর্মা, সুদীপ রায় বর্মন, প্রমিতা ভৌমিক, রাজা ভট্টাচার্য এবং সুনীল দেওধর।












Click it and Unblock the Notifications