ভারত-বাংলাদেশের সম্পর্ক খারাপ করতেই গভীর ষড়যন্ত্র তৈরি করা হয়েছে! চাঞ্চল্যকর তথ্য ফাঁস বিপ্লবের

বাংলাদেশের মাটিতে আক্রান্ত সংখ্যালঘুরা। একের পর এক দুর্গা প্রতিমা ভেঙে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, সংখ্যালঘু হিন্দুদের ঘর থেকে ইস্কোন মন্দির জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগে উত্তাল এই মুহূর্তে বাংলাদেশ।

বাংলাদেশের মাটিতে আক্রান্ত সংখ্যালঘুরা। একের পর এক দুর্গা প্রতিমা ভেঙে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয়, সংখ্যালঘু হিন্দুদের ঘর থেকে ইস্কোন মন্দির জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগে উত্তাল এই মুহূর্তে বাংলাদেশ।

শুধু তাই নয়, বাংলাদেশের মাটিতে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গাতে এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। সংখ্যালঘুদের উপর আঘাতের ঘটনাতে ময়দানে নেমে পড়েছে বিজেপিও।

এই ঘটনাতে উদ্বিগ্ন কেন্দ্রও। ইতিমধ্যে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কেন্দ্রের তরফে।

ষড়জন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

ষড়জন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর

তবে বাংলাদেশের এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর মতে, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্ককে খারাপ করতেই পরিকল্পনা করে ষড়জন্ত্র করা হয়েছে বলে দাবি তাঁর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব দেব বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এবং বন্ধুত্ব অনেক দেশের কাছে হিংসার কারণ। আর এই সম্পর্কে খারাপ করতেই পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হিয়েছে বলে দাবি তাঁর। তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে তাঁর বিশ্বাস বাংলাদেশ সরকার এই ঘটনায় কড়া ভূমিকা নেবে। শুধু তাই নয়, ঘটনার কড়া তদন্ত করবে। তবে বাংলাদেশের এই ঘটনাকে চিন্তাজনক বলে ব্যাখ্যা বিপ্লবের।

আগেও সম্পর্ক খারাপ চেষ্টা করা হয়েছে

আগেও সম্পর্ক খারাপ চেষ্টা করা হয়েছে

মুখ্যমন্ত্রী দেব বলেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক নতুন কিছু নয়। এর আগেও দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করার চেষ্টা হয়েছে। এবারও ওই শক্তিই এই কাজ করার চেষ্টা করছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, বাংলাদেশের মানুষ এত খারাপ নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এত ভালো সম্পর্ক ভারতের। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিশ্বাস, সে দেশের প্রধানমন্ত্রী এই বিষয়ে কড়া ব্যবস্থা অবশ্যই নেবেন। এবং দোষীদের কড়া শাস্তি দেবেন।

কাউকে ছাড়া হবে না

কাউকে ছাড়া হবে না

বাংলাদেশের এহেন ঘটনা নিয়ে কড়া বাংলাদেশ প্রশাসন। এই ঘটনার পরেই প্রতিবেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনা সহ একাধিক হিংসতার ঘটনাগুলির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আজও সে দেশের মন্ত্রিসভার বিথকে এই বিষয়ে আলোচনা হয়। সেখানে দোষীদের কড়া শাস্তির কথা বলা হয়।

তবেকলকাতা সহ গোটা রাজ্যেই এর প্রতিবাদ চলছে। কলকাতা সহ জেলার বিভিন্ন ইস্কন মন্দিরে সেবায়েতরা রাস্তায় নেমে ক্ষোভ জানাচ্ছেন। বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে ময়দানে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। কেন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+