কর্ণাটকে ফতোয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন বায়োকন কর্ত্রী কিরণ, টুইটারে আক্রমণ অমিত মালব্যের

কর্ণাটকে ফতোয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন বায়োকন কর্তা কিরণ, টুইটারে আক্রমণ অমিত মালব্যের

সম্প্রতি আইটি-তালুকের প্রথম করপোরেট কর্তা হিসেবে কর্ণাটকের ধর্মীয় বিভাজন ও ফতোয়া নিয়ে মুখ খুলেছেন বায়োকন চেয়ারপারসন কিরণ মজুমদার শ। ঠিক তার কিছুক্ষনের মধ্যেই টুইটারে তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য! তিনি টুইটারে লেখেন কিরন শ এর মতো লোকের তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থেকে রঙ চড়িয়ে এসব বলে থাকেন!

কর্ণাটকে ফতোয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন বায়োকন কর্তা কিরণ, টুইটারে আক্রমণ অমিত মালব্যের

কিন্তু ঠিক কী বলেছেন কিরণ? সম্প্রতি কর্ণাটকের বেশ কিছু মন্দিরের আশেপাশের এলাকায় মুসলিমরা ব্যবসা করতে পারবে না বলে ফতোয়া জারী করেছে সেখানকার স্থানীয় বিশ্বহিন্দু পরিষদ, রামসেনা, বজরং দল, হিন্দু জাগরণ বেদিকার মতো কট্টর হিন্দু সংগঠনগুলি। এই ফতোয়ারই বিরোধিতা করে কিরণ কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেন, 'কর্ণাটক সবসময় সবাইকে নিয়ে অর্থনৈতিক উন্নয়নের পথে হেঁটেছে।

আমাদের অবশ্যই এই ধরনের সাম্প্রদায়িকতার অনুমতি দেওয়া উচিত নয়। যদি কর্ণাটকের আইটিবিটি সেক্টরে সাম্প্রদায়িকতকার আঁচ লাগে তাহলে সেটি আমাদের বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জায়গা ধ্বংস করবে। বাসভরাজ বোমাই, আপনি দয়া করে এই ক্রমবর্ধমান ধর্মীয় বিভাজনের সমাধান করুন।'

কর্ণাটকে ফতোয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন বায়োকন কর্তা কিরণ, টুইটারে আক্রমণ অমিত মালব্যের

তাঁর টুইটে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'তিনি ( বাসভরাজ বোমাই)
এই সব সাম্প্রদায়িক বিভাজন বাড়াবেন এবং কর্ণাটক আমাদের চোখের সামনে শেষ হবে৷' যার জবাবে, কিরণ শ লিখেছেন, 'আমাদের মুখ্যমন্ত্রী খুব প্রগতিশীল নেতা। আমি নিশ্চিত তিনি শীঘ্রই এই সমস্যার সমাধান করবেন।'

যদিও এরপরই বৃহস্পতিবার বিজেপি নেতা অমিত মালব্য টুইটে লেখেন, 'কিরণ শ-এর মতো লোকের তাঁদের ব্যক্তিগত মত রাজনৈতিকভাবে রঙিন করে চাপিয়ে দেওয়া এবং সেটিকে আইটিবিটি সেক্টরে ভারতের নেতৃত্বের সঙ্গে তুলনা করা দুর্ভাগ্যজনক৷ রাহুল বাজাজ একবার গুজরাটের জন্য একইরকম কিছু বলেছিলেন, যদিও এটি আজ একটি শীর্ষস্থানীয় অটোমোবাইল উত্পাদন কেন্দ্র৷

এরপর অমিত আরও যোগ করেছেন, 'কর্নাটকে ধর্মীয় বিভাজনে কিরণ শ- জেগে উঠেছেন দেখে ভালো লাগছে। যখন একটি সম্প্রদায় সেখানে শিক্ষার চেয়ে হিজাবকে প্রাধান্য দিতে চেয়েছিল বা হিন্দু প্রতিষ্ঠানগুলি থেকে অহিন্দুদের বাদ দেওয়ার নিয়ম কংগ্রেস প্রণয়ন করেছিল তখন তিনি কি কথা বলেছিলেন?' নিজের টুইটের সঙ্গে কংগ্রেসের ইশতেহারের ছবিও শেয়ার করেছেন মালব্য৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+