জঙ্গি দলে নাম না লেখালেও 'সন্ত্রাসবাদী' সন্দেহে করা হতে পারে গ্রেফতার! কড়া সংশোধনী বিল পাশ

সন্ত্রাসবাদ নির্মূল করতে একের পর এক কড়া পদক্ষেপের রাস্তায় যে বিজেপি সরকার হাঁটবে , তা ভোটের আগের ইস্তেহারেই প্রকাশ করেছিল বিজেপি।

সন্ত্রাসবাদ নির্মূল করতে একের পর এক কড়া পদক্ষেপের রাস্তায় যে বিজেপি সরকার হাঁটবে , তা ভোটের আগের ইস্তেহারেই প্রকাশ করেছিল বিজেপি। আর লোকসভা ভোট বৈতরণী পার করে দিল্লির তখতে মোদী সরকার আসতেই সন্ত্রাসবাদ নিয়ে লোকসভায় পাশ হয়েছে ইউএপিএ সংশোধনী বিল। প্রসঙ্গত এই বিল ঘিরে সংসদীয় অধিবেশনে শহুরে মাওবাদীদের তোপ দাগেন অমিত শাহ । পাশপাশি বিলে সাফ জানানো হয়েছে, এবার থেকে কোনও জঙ্গি সংগঠনে নাম না থাকলেও, একক ব্যক্তিত্বকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে গ্রেফতারও করতে পারবে তদন্তকারী দল।

বিলে ঠিক কী বলা হয়েছে?

বিলে ঠিক কী বলা হয়েছে?

বিলে স্পষ্ট করা হয়েছে যে এবার থেকে কেবলমাত্র কোনও ব্যক্তিকে সন্দেহের বশে সন্ত্রাসবাদী তকমা দিয়ে তাঁকে গ্রেফতার করতে পারবে তদন্তকারী দল। আর এখানেই প্রস্ন তোলে বিরোধীরা। তাঁদের দাবি, এই আইনের অপব্যবহার করে যে কাউকেই এবার থেকে সন্ত্রাবাদী তকমা দিতে পারা যাবে। আর এমন দাবিতেই লোকসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস বিধায়করা।

সাংসদদের ভোটাভুটি

সাংসদদের ভোটাভুটি

এরকম এক প্রশ্নের মুখে পড়ে এআইএমএমের আসাদউদ্দিন আওয়েসি দাবি করেন, বিল নিয়ে ভোটাভুটি হোক। আর তার পরেই ভোটাভুটির পর্ব শুরু হতেই ২৮৭ জন সাংসদ লোকসভায় এই বিলের সমর্থন করেন। ফলে সহজেই পাশ হয়ে যায় বিলটি।

সন্ত্রাসবাদ রুখতে কড়া কেন্দ্র!

সন্ত্রাসবাদ রুখতে কড়া কেন্দ্র!

কেন্দ্রের আনা বিভিন্ন পদক্ষেপে বলা হয়েছে, এবার থেকে রাজ্যের অনুমোদন ছাড়াই সন্ত্রাসবাদীদের ধরতে যে কোনও জায়গায় যেতে পারে তদন্তকারী দল। আর এতেই বিরোধীদের দাবি, এমন পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করছে কেন্দ্র। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চিন, ইজরায়েলে এমন কড়া আইন রয়েছে সন্ত্রাসবাদ নিয়ে। আর এই আইনের শুরু হয়েছিল কংগ্রেস শাসিত ইউপিএ সরকারের জমানায়। যা পাশ হল বিজেপি শাসিত এনডিএ জমানায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+