India-China LAC Dispute: সীমান্ত নিয়ে ভারত-চিনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক! রইল বিস্তারিত

ভারত এবং চিনের মধ্যে উত্তেজনা রয়েছে। সীমান্ত জুড়ে একাধিক ঘাঁটি তৈরি করেছে সে দেশের বাহিনী। পালটা ভারতও সেনা বাড়াচ্ছে সীমান্তে। এই অবস্থায় ভারত এবং চিনের মধ্যে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (LAC) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হল ভারত এবং চিনের মধ্যে। কার্যত নজিরবিহীন ভাবে সেই বৈঠক হয়েছে বেজিংয়ে। সীমান্তের পরিস্থিতি নিয়ে এর আগে একাধিক বৈঠক হয়েছে। বৈঠক হয়েছে সেনাবাহিনীর তরফে।

তবে বেজিংয়ে হওয়া ভারত এবং চিনের মধ্যে এই বৈঠক ২৬ তম। যেখানে সীমান্তের একাধিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি সেনা সরানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই মুহুরতে ভারত এবং চিন সীমান্তে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে কমিউনিস্ট এই দেশটির মাটিতে দাঁড়িয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সীমান্ত সংলগ্ন একাধিক বিতর্কিত এলাকা রয়েছে

সীমান্ত সংলগ্ন একাধিক বিতর্কিত এলাকা রয়েছে

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভারতের পক্ষ থেকে পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব। অন্যদিকে বেজিংয়ের তরফে বর্ডার অ্যান্ড মেরিটাইম অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ এক আধিকারিক উপস্থিত ছিলেন। এছাড়াও চিনা বিদেশমন্ত্রকের অন্যান্য আধিকারিকরাও ছিলেন বলে খবর। দীর্ঘক্ষণ এই বৈঠক চলে বলে জানা যাচ্ছে। বৈঠকে সীমান্ত সংলগ্ন একাধিক বিতর্কিত এলাকা রয়েছে। সেই সমস্ত এলাকার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।

বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।

বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে সীমান্ত নিয়ে হওয়া একটি বৈঠকের পর এটিই প্রথম সরকারি স্তরে বৈঠক। ২০১৯ সাল থেকে শুরু করে ২০২২ সাল। দীর্ঘ করোনার সংক্রমণ দেখা গিয়েছে। আর এই অবস্থায় ভিডিও কনফারেন্সিংয়ে একাধিক বৈঠক হয়। তবে এই বৈঠকের পর জানা যাচ্ছে, শীঘ্রই দুই দেশ অর্থাৎ ভারত এবং চিনের মধ্যে ১৮তম কর্পস কমান্ডার পর্যায়ের আলোচনায হবে বলে সম্মত হয়েছে। তবে এই বৈঠকের পরেই বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।

ক্রমে ক্রমে সেনা সরানোর বিষয়েও আলোচনা

ক্রমে ক্রমে সেনা সরানোর বিষয়েও আলোচনা

আর সেই বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আর সেই সমস্ত জায়গা নিয়ে বিরোধ রয়েছে আর সেখান থেকে ক্রমে ক্রমে সেনা সরানোর বিষয়েও আলোচনা হয়েছে। যাতে সীমান্তবর্তী এলাকাতে শান্তি এবং স্থিরতা বজায় থাকে। বিশেষ করে ওয়েস্টার্ন সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই কারনেই এই সেনা সরানোর বিষয়ে আলোচনা বলে বিবৃতিতে বলা হয়েছে। একই সঙ্গে কমান্ডার সস্তরে ফের একবার বৈঠক হবে বলেও দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। অন্যদিকে সামরিক ও কূটনৈতিক মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে ভারত এবং চিন সহমত হয়েছে বলেও জানানো হয়েছে বিদেশমন্ত্রকের ওই বিবৃতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+