হেলমেটহীন চালকের কপালে বাইকের চাবি বিঁধিয়ে শাস্তি, বরখাস্ত তিন পুলিশ কর্মী

হেলমেটহীন চালকের কপালে বাইকের চাবি বিঁধিয়ে শাস্তি, বরখাস্ত তিন পুলিশ কর্মী

লঘু অপরাধে কড়া শাস্তি বোধহয় একেই বলে। হেলমেট না পরার অপরাধে চালকের কপালে বাইকের চাবি বিঁধিয়ে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার উত্তরাখণ্ডের উধম সিং নগরের রুদ্রপুরে। এই ঘটনায় উত্তরাখণ্ড সিটি পেট্রোল ইউনিটের (‌সিপিইউ)‌ পক্ষ থেকে তিনজন পুলিশকে বরখাস্ত করা হয়েছে।

হেলমেটহীন চালকের কপালে বাইকের চাবি বিঁধিয়ে শাস্তি, বরখাস্ত তিন পুলিশ কর্মী


সোমবরা রাত ৮টা নাগাদ রুদ্রপুর এলাকা থেকে এক ব্যক্তি বাইক করে যাচ্ছিলেন। উত্তরাখণ্ড পুলিশের টহলদার বাহিনীর তিন পুলিশকর্মী তাঁকে দেখতে পান। ওই যুবক ও পুলিশ কর্মীর মধ্যে এরপর বচসা শুরু হয়, এই ফাঁকে তিন পুলিশ কর্মীর মধ্যে একজন ওই যুবকের বাইকের চাবি নিয়ে কপালের মধ্যে বিঁধিয়ে দেন। ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গিয়েছে, আক্রান্তের কপালে চাবি বিঁধিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে রক্ত পড়ছে। এই ঘটনার প্রতিবাদ শুরু হয়, স্থানীয়রা রুদ্রপুর পুলিশ থানায় বিক্ষোভের পাশাপাশি পাথর ছুঁড়ে মারে। উত্তেজনা যখন চরমে পৌঁছায় তখন রুদ্রপুর কেন্দ্রের বিধায়ক রাজকুমার ঠুকরাল ঘটনাস্থলে আসেন এবং সিপিইউ থেকে ওই পুলিশ কর্মীদের বরখাস্ত করার দাবি জানান। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+