পাকিস্তানি নাগরিকরা ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছেড়ে বেরিয়ে যান! জেলাশাসকের নির্দেশে চাঞ্চল্য

কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যাকাণ্ডের পর জঙ্গি দমের এনকাউন্টারে ফের ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় রীতিমত ফুঁসছে গোটা দেশ।

কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের হত্যাকাণ্ডের পর জঙ্গি দমের এনকাউন্টারে ফের ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার ঘটনায় রীতিমত ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্য়েই প্রতিবাদের সুরে বলিউড জানিয়ে দিয়েছে, পাকিস্তানী শিল্পীদের জন্য ভারতীয় চলচ্চিত্রের প্রবেশ পথ বন্ধ। এবার রাজস্থানের বিকানীরের জেলাশাসক স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন, কিছুতেই বিকানীরে থাকতে পারবেন না পাকিস্তানীরা। পাশাপাশি জেলার সমস্ত হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে যেন কোনও পাক নাগরিকের ঠাঁই না হয়। আগামী ২ মাসের জন্য এই নির্দেশ জারি থাকবে বলে জানানো হয়েছে জেলাশাসকের দফতর থেকে।

পাকিস্তানী নাগরিকরা ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছেড়ে বেরিয়ে যান! জেলাশাসকের নির্দেশে চাঞ্চল্য

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, রাজস্থানের বিকানীরের জেলাশাসক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, যে সমস্ত পাক নাগরিক বিকানীরে রয়েছেন তাঁরা অবিলম্বে জেলা ছেড়ে বেরিয়ে যান। পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা রাজস্থানের এই বিকানীর। জেলাশাসকের হুঁশিয়ারি ৪৮ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে জেলা। বহুবার এই এলাকায় চোরাপাচারের কারবারের বহু তথ্য উঠে এসেছে। আর তার জেরেই বহুবার অপরাধে বহুবার জেরবার হয়েছে রাজস্থানের এই জেলা।

এছাড়াও জেলায় কোনও জায়গায়যেন পাকিস্তানী নাগরিকরা কাজ না পান,সেই বিষয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন জেলাশাসক। কোনও রকমের ব্যবসায়িক সংযোগ যেন জেলার মানুষ পাকিস্তানীদের সঙ্গে না রাখেন, সেকথাও মনে করিয়ে দেওয়া হয়েছে রাজস্থান প্রশাসনের পক্ষ থেকে। জেলাশাসকের নির্দেশে বলা রয়েছে, পাকিস্তানী সিম কার্ডও যেন জেলায় কেউ ব্যবহার না করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+