যোগীর রাজ্যে বাইক চালিয়ে সোজা বিয়ের আসরে যুবক! তারপর যা হল

এক্কেবার বলিউড সিনেমার হুবহু নকল। বছর ২৪-এর যুবক বাইকে ঢুকে গেলেন বিয়ের আসরে। আর তারপর কনের গলায় মালা পরিয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে বিজনৌরের নাগিনায়।

এক্কেবার বলিউড সিনেমার হুবহু নকল। বছর ২৪-এর যুবক বাইকে ঢুকে গেলেন বিয়ের আসরে। আর তারপর কনের গলায় মালা পরিয়ে দিলেন। ঘটনাটি ঘটেছে বিজনৌরের নাগিনায়। কনেও এগিয়ে গিয়ে তার গলায় পরানো মালা দিলেন ওই যুবকের গলায়। এই ঘটনা এখানেই শেষ নয়।

যোগীর রাজ্যে বাইক চালিয়ে সোজা বিয়ের আসরে যুবক! তারপর যা হল

এই সময় বরের বাড়ির আত্মীয়রা ঝাঁপিয়ে পড়েন যুবকের ওপর। চলে ব্যাপক মারধর। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। বরের পরিবার বিয়ে বাতিল করে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ও যুবতী একইসঙ্গে পড়াশোনা করত। সেই সময় থেকেই তাদের মধ্যে সম্পর্ক। দুই পরিবারের তরফে এই সম্পর্ককে মেনে নেওয়া হয়নি। যুবতী ইংরেজিতে এমএ এবং দলিত। অন্যদিকে যুবক স্নাতক এবং উচ্চবর্ণের।

বিজনৌরের নাগিনা থানার অফিসার সত্যেন্দ্র কুমার সিং বলেছেন, কেউ একজন ঘটনাটি জানাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সময় মতো ওই যুবককে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। যেহেতু দুজনের প্রাপ্ত বয়স্ক, তাই এই ঘটনায় দুজনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমন কী কোনও পরিবারের তরফেও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। দুই পরিবারের সঙ্গে পুলিশের তরফে যোগাযোগ করা হলেও, তাতে কোনও উত্তর দেয়নি ওই দুই পরিবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+