Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীয়ের, রাসায়নিক দিয়ে দুর্গন্ধ ঢাকতে গিয়ে প্রকাশ্যে এল অপরাধ

প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীয়ের

এক মহিলা তার সঙ্গীর সাহায্যে নিজের স্বামীকে খুন করে। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের জন্য ওই মহিলা তার স্বামীকে টুকরো টুকরো করে কেটে তার ওপর রাসায়নিক ছড়িয়ে দেয়। এরপর রাসায়নিক বিস্ফোরণের পরই পুলিশ এই জঘন্য অপরাধের বিষয়ে সতর্ক হয়।

অবৈধ সঙ্গীর সঙ্গে মিলে খুন স্বামীকে

অবৈধ সঙ্গীর সঙ্গে মিলে খুন স্বামীকে

এই ঘটনাটি ঘটেছে বিহারের সিকান্দারপুর নগর পুলিশ স্টেশন এলাকার মুজাফ্ফরপুরে। এই এলাকার বাসিন্দা ৩০ বছরের রাকেশকে তাঁর স্ত্রী রাধা নির্মমভাবে খুন করে। রাধা এই অপরাধে তার সঙ্গী সুভাষ, রাধার বোন কৃষ্ণা ও তার স্বামীর সাহায্য নেয়। মৃতদেহটি যাতে কেউ খুঁজে না পায় সেইজন্য সুভাষ দেহটিকে টুকরো টুকরো করে ফেলে। ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে যাতে মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে সেই গন্ধ ঢাকতে রাসায়নিক ব্যবহার করা হয়। কিন্তু রাসায়নিক ব্যবহারের ফলে বিস্ফোরণ হয়, যার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে ফ্ল্যাটের ভেতর মৃতদেহের বিক্ষিপ্ত টুকরো পড়ে রয়েছে। পুলিশ দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ফরেন্সিক টিম গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।

রাকেশ বেআইনি মদের ব্যবসা করতেন

রাকেশ বেআইনি মদের ব্যবসা করতেন

তদন্তে উঠে এসেছে যে দেহটি সিকান্দারপুরের বাসিন্দা রাকেশের, যিনি রাধার স্বামী। বিহারে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মৃত রাকেশ বেআইনিভাবে মদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, যে কারণে পুলিশের নজরে ছিল রাকেশ। আর এই কারণেই রাকেশ অধিকাংশ সময় এখানে ওখানে খুব গোপনভাবে থাকত। রাকেশের অনুপস্থিতিতে তাঁর স্ত্রীয়ের দেখভাল করত রাকেশের ব্যবসার অংশীদার সুভাষ এবং কিছুদিন পরই সুভাষ ও রাধার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়।

রাকেশকে খুন করার পরিকল্পনা

রাকেশকে খুন করার পরিকল্পনা

এরপরই রাধা তার অবৈধ সঙ্গী সুভাষের সঙ্গে মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের পথের কাঁটা রাকেশকে সরিয়ে ফেলবে তারা। এই অপরাধে সঙ্গ দেয় রাধার বোন ও তার স্বামীও। তিজ উপলক্ষ্যে রাধা রাকেশকে বাড়িতে ডেকে পাঠায় এবং সুভাষের সাহায্যে রাকেশকে খুন করে। রাকেশের মৃত্যুর পর তাঁর ভাই দীনেশ সাহানি পুলিশের কাছে রাধা, সুভাষ, কৃষ্ণা ও কৃষ্ণার স্বামীর বিরুদ্ধে তাঁর ভাইকে খুন করার অভইযোগ দায়ের করে। দীনেশ দাবি করেন যে তাঁর বড় ভাইয়ের স্ত্রীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে সুভাষের। রাকেশের ভাই এও অভিযোগ তোলেন যে রাধা ও সুভাষের এই অবৈধ সম্পর্কের বিষয়ে গোটা পাড়া জানত। দীনেশ এও জানিয়েছেন যে কিছুদিন আগেই রাকেশ বাড়ি ফিরেছেন এবং ভাড়া বাড়িতে থাকতেন রাকেশ।

বিস্ফোরণের শব্দ শুনে যান দীনেশ

বিস্ফোরণের শব্দ শুনে যান দীনেশ

দীনেশ জানিয়েছেন যে, শনিবার বাড়ির ভেতর থেকে আচমকা বিস্ফোরণের শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর ভাইকে খুন করা হয়েছে এবং দেহ টুকরো টুকরো করে কাটা। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত চারজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+