পবিত্র গঙ্গায় ডুব দেওয়ার ফাঁকে গণধর্ষিত মহিলা, রেকর্ড হল ভিডিও
পাটনায় গঙ্গায় ডুব দেওয়ার ফাঁকে গণধর্ষিত হলেন এক মহিলা।
বিহারের পাটনায় গঙ্গায় ডুব দেওয়ার ফাঁকে গণধর্ষিত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার। গোটা ঘটনা ভিডিও রেকর্ড করে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল তারপরে পুলিশ বাধ্য হয়ে পদক্ষেপ করেছে।

দুজন মিলে ৪৫ বছরের মহিলাকে ধর্ষণ করে। সেই ঘটনা তৃতীয় ব্যক্তি ভিডিও রেকর্ড করেছে। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে।
মহিলা গঙ্গায় ডুব দিচ্ছিলেন। তাঁকে নদী থেকে টেনে তুলে নিয়ে আসেন দুর্বৃত্তরা। গঙ্গার পবিত্রতা রক্ষা করতে কাতর অনুনয়-বিনয় করেন মহিলা। তবে ধর্ষকরা কোনও কথা শোনেনি। মহিলাকে টেনে তুলে ধর্ষণ করে।
মহিলা এই ঘটনার পরে পুলিশে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। পরে ভিডিও ভাইরাল হয়ে স্থানীয়দের চাপে পুলিশ ব্যবস্থা নেয়। পুলিশ সুপার আনন্দ কুমার নিজে মামলাটি তত্ত্বাবধান করছেন।












Click it and Unblock the Notifications