বিহারে নিরাপদে থাকবেন সংখ্যালঘুরা, সিএএ নিয়ে প্রতিক্রিয়া নীতীশ কুমারের
সারা দেশজুড়ে যখন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। তখন একবারের জন্য মুখ খুলতে দেখা যায়নি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। কিন্তু এবার তিনি সিএএ নিয়ে মন্তব্য করলেন। বৃহস্পতিবার তিনি তাঁর নীরবতা ভেঙে জানিয়েছেন যে জনতা দল (একতা) শাসিত সরকারের আমলে বিহারে সংখ্যালঘুরা নিরাপদে থাকবেন। প্রসঙ্গত, সিএএ–বিরুদ্ধ বিক্ষোভ চলছে দেশের বিক্ষিপ্ত এলাকায়। যা নিয়ে বিজেপি সরকার চিন্তায় রয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অঙ্গীকার দিচ্ছি যে সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করা হবে না এবং আমরা যতদিন সরকারে থাকব ততদিন তাঁরা সুরক্ষিত থাকবেন।’ তিনি এও জানান যে বিরোধীরা সংখ্যালঘুদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। কিন্তু তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। নীতীশ কুমার বলেন, 'সংখ্যালঘুরা দেখেছেন বিরোধীরা তাঁদের জন্য কি করেছে যখন তাঁরা ক্ষমতায় ছিল।’
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ২১ ডিসেম্বর বিহারে বনধের ডাক দিয়েছে। বৃহস্পতিবারই বিহারে সিএএ–এর প্রতিবাদে সিপিএম বিক্ষোভ দেখায় রাস্তা আটকে, ভাঙচুর চালায় এবং যার জেরে যানজটের সৃষ্টি হয়। এর পাশাপাশি রাজ্যের ছোট ছোট দলগুলিও, যা বিরোধী দল হিসাবে পরিচিত তারাও এই নাগরিকত্ব আইন নিয়ে সরব হয়। আরজেডির ডাকা বিহার বনধকে সমর্থন করবে তারা।
বিহারের রাজধানী পাটনাতে বৃহস্পতিবার সিপিএম সমর্থিত দল বন্ধ ডাকে। বনধ সমর্থনকারীরা জোর করে দোকান বন্ধ করতে বাধ্য করায় এবং যান চলাচলে বাধা সৃষ্টি করে। টায়ার পোড়ানো এবং গাড়ি ভাঙচুরও চলে তার সঙ্গে। পাটনার প্রায় সব স্কুলই এদিন বন্ধ রাখা হয়। বনধ সমর্থকরা বইয়ের দোকান ও কোচিং সেন্টারও জোর করে বন্ধ করে দেয়। পাটনার পাশাপাশি বিহারের বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানো হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications