বিহারের 'নাটুকে রাজনীতি': শুরু থেকে শেষ দেখুন একনজরে
পাটনা, ৯ ফেব্রুয়ারি : বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে প্রমাণ করতে, নিজের সমর্থনের ১৩০ বিধায়ককে নিয়ে রাজভবন পৌছলেন নীতিশ কুমার। তাঁর সংযুক্ত জনতা দল এবং জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা জল এবং কংগ্রেসের এই বিধায়কদের সমর্থন যে তাঁর সঙ্গেই রয়েছে তা প্রমাণ করতে এই গণ আবেদন।
বিহারের পরিস্থিতি এখনও বেশ নাটুকে। গতকাল থেকে বিহারের কী রাজনৈতিক পরিস্থিতি তা একঝলকে দেখে নেওয়া যাক।

৯ ফেব্রুয়ারি যা যা হচ্ছে
মঞ্ঝিকে বহিষ্কার করল সংযুক্ত জনতা দল
দল বিরোধী অবস্থানের জন্য মঞ্ঝিকে বহিষ্কার করল সংযুক্ত জনতা দল।
অমিত শাহের নির্দেশে চলছে জিতনরাম মঞ্ঝি : বিজেপি
কেসি ত্যাগী বললেন, "উচ্ছৃঙ্খলার জন্য মঞ্ঝির দলীয় সদস্যপদ খারিজ করা হয়েছে। এই গোটা জিতনরাম মঞ্ঝি অপারেশন অমিত শাহের নেতৃত্বে চলছে। আর এতে সমর্থন রয়েছে খোদ নরেন্দ্র মোদীরও। "
রাজভবনে ১৩০ বিধায়ক নিয়ে পৌছলেন নীতিশ কুমার
নিজের সমর্থনে ১৩০ বিধায়ককে নিয়ে রাজভবনে গেলেন নীতিশ। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে। নয় মঞ্ঝিকে ৪৮ ঘন্টার মধ্যে সমর্থনে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করে দেখানোর নির্দেশ দেওয়া হোক, নয়তো নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী নিযুক্ত করার নির্দেশ দেওয়া হোক এই আর্জি রাজ্যপালকে জানানো হয়।
৮ ফেব্রুয়ারি যা যা হল
মোদীর সঙ্গে মঞ্ঝি সাক্ষাৎ
দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন জিতমরাম। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলোচনা করেন।
নীতিশ কুমাররে জন্য দুঃখিত মঞ্ঝি
সাংবাদিক সম্মেলনে মঞ্ঝি বললেন, নীতিশ কুমার ক্ষমতা থেকে দূরে থাকতে পারেননা। ক্ষমতার লালসায় ভোগেন তিনি। শরদ যাদবের কোনও আইনি অধিকার নেই দলের বিধানসভার বৈঠক ডাকার। এটি অসাংবিধানিক।
একইসঙ্গে তিনি বলেন, ওরা আমায় মুখ্যমন্ত্রী এই ভেবে বানিয়েছিল আমি রাবার স্ট্যাম্পের কাজ করব। কিন্তু আমার আত্মসম্মান রয়েছে। কিছু ভুল হলে তার বিরুদ্ধে আমি আওয়াজ তুলবই। নীতিশ কুমার এখজন ভাল লোক, কিন্তু অন্যদের উষ্কানিতে এখন নিজের আসল চেহারা দেখাচ্ছেন। আমি এখনও মুখ্যমন্ত্রী রয়েছি। নীতিশ কুমার আমাকে সরানোর আপ্রাণ চেষ্টা করছেন।
নীতিশকে কটাক্ষ বিজেপির
"মঞ্ঝিকে যেখানে আত্মবিশ্বাসী লাগছে সেখানে নীতিশ চিন্তিত, বিহারের অস্থিরতার জন্য ওরা বিজেপিকে দায়ী করছে। কিন্তু নীতিশকে বিহারের মানুষের কাছে জবাব দিতে হবে কেন তিনি বিজেপির সঙ্গে জোট ভাঙলেন। তার মনে কী প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আসেনি।" জানালেন শাহনাওয়াজ হুসেন বিজেপি
একইসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী পদের অমর্যাদা অপমান করেছেন নীতিশ। মঞ্ঝি তার বিশ্বস্ত ছাড়া আর কিছু ছিল না। যদি নীতিশ মুখ্যমন্ত্রীই হতে চান তাহলে তিনি ইস্তফা দিয়েছিলেন কেন? নীতিশের আসল চেহারা ফাঁস হয়ে গিয়েছে। ক্ষমতা ছাড়া আর কিছুই বোঝেন না নীতিশ।"
বিহারে রাজনীতিতে নাক গলানোয় বিজেপিকে তুলোধনা কংগ্রেসের
কেসি ত্যাগী বলেন, কেন্দ্র সংযুক্ত জনতা দলকে ভাঙতে চাইছে। ওরা মঞ্ঝিকে সমর্থ করছে যার কাছে মাত্র ১২ বিধায়কের সমজ্ঞথন রয়েছে। কংগ্রেসের আর এক নেতার কথায়, যা হয়েছে, তা তাদের আভ্যন্তরিন সমস্যা। কিন্তু এপ পিছনে বিজেপির গেম প্ল্যান রয়েছে।
৭ ফেব্রুয়ারি যা যা ঘটল
মঞ্ঝির নীতিশ বিরোধিতা
২০১৪ সালের মে মাসে লোকসভা ভোটে খারাপ ফলেপ জন্য দায় স্বীকার করে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই জায়গায় নিজেরই ঘণিষ্ঠ জিতমরাম মঞ্ঝিকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেন তিনি। কিন্তু পরে নীতিশের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেন মঞ্ঝি।
এরপর বিহার বিধানসভা খারিজ করার প্রস্তাব দেন মঞ্ঝি ও সাত মন্ত্রী। যদিও ২৯ জনের মধ্যে ২১ জন নীতিশপন্থী মন্তরী এর বিরোধিতা করেন।
নীতিশ কুমারকে বিধানসভায় সংযুক্ত জনতা দলের নেতা নির্বাচন ও বিহার মুখ্যমন্ত্রীর পদ থেকে মঞ্ঝিকে অপসারণ
সংযুক্ত জনতা দলের সভাপতি শরদ যাদব একটি দলীয় বৈঠক ডাকেন, যেখেনে মঞ্ঝিকে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ করা হয় এবং নীতিশ কুমারকে বিধানসভায় সংযুক্ত জনতা দলের নেতা নির্বাচন করা হয়।
মঞ্ঝির নেতৃত্বে চিন্তিত সাধারণ মানুষ : নীতিশ
"সাধারণ মানুষের কথা ভেবে আমাকে আরও একবার এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে। এরাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে সরকার বিভিন্ন ইস্যুকে প্রান্তিক করে ব্যাখ্যা করছে তার জেরেই আমাকে সামনে আসতে হয়েছে। মঞ্ঝির শাসনে ভীতি চিন্তিত সবাই, সাধারণ মানুষ অস্থির হয়ে উঠেছে।" সাংবাদিক বৈঠকে জানালেন নীতিশ কুমার।
মঞ্ঝির ক্যাবিনেট থেকে ২০ মন্ত্রীর ইস্তফা
বিহারে মঞ্ঝির ক্যাবিনেট থেকে ২০ মন্ত্রী ইস্তফা দেন, ২ জনকে সরিয়ে দেওযা হয়। বিহার রাজ্যপাল কেসরীনাথ ত্রিপাঠী, রাজীব রঞ্জন সিং লালান এবং পিকে শাহীর অপসারণ প্রস্তাব মঞ্জুর করেন।
শরদ যাদবের বিরুদ্ধে মামলা দায়ের
মঞ্ঝিকে ষড়যন্ত্র করে তাড়ানো এবং অপমান করার অভিযোগে শরদ যাদব, সাধারণ সম্পাদক কেসি ত্যাগী এবং মুখপাত্র নিরজ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
দিল্লি পৌছলেম মঞ্ঝি, নীতিশকে কটাক্ষ বিজেপির।
নীতি আয়োগ বৈঠকে যোগ দিতে দিল্লি পৌছন জিতনরাম মঞ্ঝি। ক্ষমতায় থাকার জন্য বিজেপির প্রশংসা করতে দেখা যায় মঞ্জিকে। যদিও বিজেপির কোনও শীর্ষ নেতা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দেখা হয়েছে কি না ব্যক্তিগতভাবে তা জামা যায়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications