গরুর গাড়িকে ধাক্কা ট্রেনের !বিহারে মৃত্যু ৫ জনের

বিহারের সমস্তিপুরে একটি রেল ট্র্যাকে আচমকাই চলে আসে গরুর গাড়ি। আর তার জেরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্তিপুরের খগড়িয়া ডিভিশনের এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গরুর গাড়িকে ধাক্কা ট্রেনের !বিহারে মৃত্যু ৫ জনের

জানা গিয়েছে, এই ট্রেন যখন আসছিল তখন আচমকাই ট্রেনের উপর গরুর গাড়ি চলে আসে। সেই সময় সমস্তিপুর থেকে সলৈনাগামী ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। জানা গিয়েছে একট ক্রসিং এর সামনে এমন ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, চোখের নিমেষে এমন ঘটনায় ৫ জনের মৃত্যু হয়ে যায়। ঘটনার তীব্রতা এমনই ছিল যে মৃতদেহ শনাক্ত করতে গিয়েও বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে।

প্রসঙ্গত, এদিন সকালেই কটকের কাছে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয় লোকমান্য তিলক এক্সপ্রেস। ঘটনায় আহত হয়েছেন ২০ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওড়িশার এমন দুর্ঘটনা ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+