নিপা ভাইরাস সংক্রমণ! দুই প্রতিবেশী রাজ্যের সতর্কবার্তা
বিহার ও সিকিম সরকারের তরফ থেকে নিপা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হল। শনিবার দুটি রাজ্যের মেডিক্যাল কলেজ, সিভিল সার্জন এবং জেলাশাসকদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিহার ও সিকিম সরকারের তরফ থেকে নিপা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করা হল। শনিবার দুটি রাজ্যের মেডিক্যাল কলেজ, সিভিল সার্জন এবং জেলাশাসকদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

সিকিম সরকারের স্বাস্থ্য দফতরের দেওয়া সতর্কবার্তায় সাধারণ মানুষকে নিপা ভাইরাস সম্পর্কেসাবধান থাকার কথা বলা হয়েছে। সিকিম সরকারের তরফে বলা হয়েছে, সেখানে নিপা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা খুবই কম। কিন্তু সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেরল থেকে শিক্ষা নিয়ে এই কাজ করতে হবে।

Click it and Unblock the Notifications