১৫ ফুট সমাধির নিচ থেকে ১৫ দিন পরে জ্যান্ত ফিরলেন স্বঘোষিত গুরু
পাটনা, ১৪ মার্চ : বিহারের মাধেপুরা জেলায় ঘটে গিয়েছে এমন এক অলৌকিক ঘটনা যার সঙ্গে বাস্তবের মিল খুঁজতে যাওয়া নেহাত বোকামি। আর স্থানীয়দের ভাষায় বলতে গেলে, সবই বাবার লীলা। [নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে রডে শরীর এফোঁড়-ওফোঁড়, তবুও রক্ষা!]
ঘটনার কথা বলতে গিয়ে বিস্ময় চেপে রাখতে পারছেন না মাধেপুরার স্থানীয় বাসিন্দারা। ঠিক কি এমন ঘটনা ঘটেছে সেখানে? জানা গিয়েছে, মাধেপুরা জেলায় স্বঘোষিত গুরু নামে খ্যাতি রয়েছে প্রমোদ বাবার। আর এই বাবাক কীর্তির ঠ্যালায় চোখ ছানাবড়া এলাকাবাসীর। [মোবাইল ফোন আর আমিষ খাবারের জেরেই ধর্ষণের ঘটনা বাড়ছে]

গত ২৮ ফেব্রুয়ারি মাধেপুরার ভতগম গ্রামে দৈর্ঘ-প্রস্থে দশ ফুট বাই দশ ফুট গর্ত যার গভীরতা ১৫ ফুট, এমন একটিতে নিজেকে সমাধিস্থ করেছিলেন প্রমোদ বাবা নিজেই। [ধর্ষণের চেষ্টা, মেসোমশাইয়ের পুরুষাঙ্গ কাটল তরুণী]
খবর পেয়ে প্রশাসনের কর্তারা মেডিক্যাল টিম নিয়ে সেখানে পৌঁছে গেলেও কাউকে বাবার সমাধির ধারকাছে ঘেঁষতে দেয়নি বাবার ভক্তরা। বলা হয়েছিল, বাবা ধ্যানে বসেছেন। সাধনার সময়ে তাঁকে বিরক্ত করা চলবে না। [পণের দাবি, তিন বছর পর শৌচাগার থেকে বধূকে উদ্ধার করল পুলিশ]
এরপরে এদিন, ঘটনার প্রায় ১৫ দিনের মাথায় প্রমোদ বাবা সাধনা থামিয়ে সমাধি ফুঁড়ে উঠে এসেছেন। মাধেপুরার পুলিশ সুপার বিকাশ কুমার জানিয়েছেন, বাবাকে স্থানীয় চিকিৎসকেরা পরীক্ষা করেছেন। একেবারে সুস্থ রয়েছেন তিনি। এবার বাবা কি খেলা দেখান, আপাতত সকলের চোখ সেদিকেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications