বেজে গেল পঞ্চায়েত নির্বাচনের দামামা, ফের টক্করে নীতীশ-তেজস্বী! কবে কখন ভোট জেনে নিন

বেজে গেল পঞ্চায়েত নির্বাচনের দামামা, ফের টক্করে নীতীশ-তেজস্বী! কবে কখন ভোট জেনে নিন

বছর ঘুরতেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। এদিকে তার আগেই বিহারে বেজে গেল পঞ্চায়েত ভোটের দামামা। সূত্রের খবর ১০ দফাতেই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিহারে। সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে নভেম্বরের ২৪ তারিখ পর্যন্ত চলবে গোটা ভোট প্রক্রিয়া। এদিকে পূর্ববর্তী সূচি অনুসারে গত জুনেই হওয়ার কথা ছিল গোটা ভোট প্রক্রিয়া, কিন্তু করোনার বাড়বাড়ন্তের জন্য তা পরিবর্তন করতে বাধ্য হয় নির্বাচন কমিশন।

শক্তি পরীক্ষায় বিজেপি-জেডিইউ

শক্তি পরীক্ষায় বিজেপি-জেডিইউ

এদিকে শেষ নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনী বৈতরণী পার করেছিল নীতীশের জনতা দল ইউনাইটেড বা জেডিইউ। কিন্তু ভোটে জিতলেও আরজেডি-র কাছে বিশেষ সুবিধা করতে পারেনি নীতীশ শিবির। উল্টে শক্তি ক্ষয় হয়। এমনকী নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে বসানো হলেও মূল চালিকা শক্তি থাকে বিজেপির হাতে। আর তারপর থেকেই সম্পর্ক খুব একটা ভালো নেই দু-পক্ষের মধ্যে। এমনকী সম্প্রতি পেগাসাস কাণ্ডেও বিজেপির বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন খোদ নীতীশ। এমতাবস্থায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন দুই শিবিরের জন্যই শক্তি পরীক্ষা হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

মুলায়ম-যাদব সমীকরণেই ভরসা আরজেডির

মুলায়ম-যাদব সমীকরণেই ভরসা আরজেডির

এদিকে শেষ বিধানসভা নির্বাচনের মতো, আরজেডি আবার মুলায়ম-যাদব সমীকরণেই ভরসা রাখতে চাইছে। সেই সঙ্গে দলিত কার্ড খেলেও চাপ বাড়াতে পারে নীতীশ শিবিরের উপর। অন্যদিকে রাজ্যে ক্রমবর্ধমান অপরাধ গ্রাফ, মাদকের চোরাচালান এবং কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করেই নির্বাচনী প্রচারে জোর দিতে পারে লালুপুত্র তেজস্বী-তেজপ্রতাপ। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ জুন বিহারের সমস্ত পঞ্চায়েতের প্রধানদের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে।

কবে কবে হচ্ছে ভোট

কবে কবে হচ্ছে ভোট

এদিকে সূত্রের খবর কমিশনের সুপারিশে রাজ্যের পঞ্চায়েতি রাজ বিভাগ রাজ্য মন্ত্রী পরিষদের অনুমতি নেওয়ার পর ভোটের ব্যাপারে শীঘ্রই চূড়ান্ত একটি বিজ্ঞপ্তি জারি করবে। মূলত কমিশনের সুপারিশেই দশ দফাতে হতে চলেছে সমগ্র নির্বাচন প্রক্রিয়া। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রথম ধাপের ভোট ২০ সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপের ভোট ২৪ সেপ্টেম্বর, তৃতীয় ধাপের ভোট ৪ অক্টোবর হওয়ার কথা রয়েছে।

থাকছে বিস্তর কড়াকড়ি

থাকছে বিস্তর কড়াকড়ি

অন্যদিকে চতুর্থ দফার ভোট ৮ অক্টোবর, পঞ্চম পর্যায়ের ভোট ১৪ অক্টোবর, ষষ্ঠ দফার ভোট ২২ অক্টোবর, সপ্তম পর্বের ভোট ৩১ অক্টোবর, অষ্টম পর্যায়ের ভোট হবে ০৭ নভেম্বর, নবম পর্ব ১৫ নভেম্বর এবং দশম এবং চূড়ান্ত পর্ব ২৫ নভেম্বর হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিধানসভা ভোটের মতো পঞ্চায়েত ভোটেও থাকছে বিস্তর কড়াকড়ি। এমনকী করোনা রুখতে থাকছে বিশেষ ব্যবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+