নীতীশের মন্ত্রিসভায় বিদ্রোহ, পদত্যাগ করলেন বিহারের কৃষিমন্ত্রী
নীতীশের মন্ত্রিসভায় বিদ্রোহ, পদত্যাগ করলেন বিহারের কৃষিমন্ত্রী
মহাজোটের সামিল হয়ে সরকার গড়েছেন নীতীশ কুমার। তার মাস পেরোতে না পেরোতেই বিদ্রোহ জেগে উঠল মন্ত্রিসভায়। হঠাৎ করেই নীতীশের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কৃষিমন্ত্রী সুধাকর সিং। আরজেডির সদ্স্য তিনি। হঠাৎ করে আরজেডির সঙ্গে জোট গড়ে বিহারের সরকার গড়েছেন নীতীশ কুমার।

কৃষিমন্ত্রীর পদ থেকে ইস্তফা
বিহারে উঁকি দিচ্ছে বিদ্রোহ। হঠাৎ করেই পদত্যাগ করে বসেছেন বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিং। কি কারণে হঠাৎ করে তিনি বিদ্রোহ করেছেন তা স্পষ্ট হয়। তবে হঠাৎ করে নীতীশের মন্ত্রিসভায় এই কৃষিমন্ত্রী সুধাকর সিংয়ের পদত্যাগ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তার পরে আবার আরজেডির বিধায়ক তিনি। কাজেই আরও বেশি সন্দেহ দানা বাঁধছে।

বিহারে মহাজোট সরকার
বিহারে হঠাৎ করেই বিজেপির সঙ্গ ছেড়ে মহাজোটের হাত ধরে সরকার গড়েছে নীতীশ কুমার। আরজেডির সমর্থন নিয়ে বিহারে সরকার গড়েছেন নীতীশ কুমার। আর তার উপমুখ্যমন্ত্রী হয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারে বিজেপির পরিকল্পনা একবারে বানচাল করে দিয়েছেন নীতীশ। বিহার দখলের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন নীতীশ কুমার।

বিরোধী ঐক্যে শান
নীতীশ কুমার মহাজোটে সামিল হতেই বিরোধী ঐক্য জোর দিয়েছেন। দিল্লিতে ছুটে গিয়েছিলেন তিনি। সেখানে একাধিক বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এবং বিরোধী ঐক্যকে শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি।
এদিকে আবার নীতীশকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী দাবি করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছিল। যদিও নীতীশ সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। এরকম কোনও সিদ্ধান্ত বিরোধী ঐক্যের মঞ্চে নেওয়া হয়নি বলে বার্তা দিয়েছেন তিনি।

কোন পথে এগোচ্ছে বিজেপি
এদিকে আবার বিজেপি নীতীশের সরকার ফেলার চক্রান্ত চালিয়ে যাচ্ছে বিেজপি। কোনও কোনও না কৌশলে এগোচ্ছে বিজেপি। তাই নিয়ে জোর জল্পনা চলছে। নীতীশের মহাজোটে সামিল হওয়াকে কিছুতেই গুরুত্ব দিতে রাজি নন ভোট কুশলী প্রশান্ত কিশোর। উল্টে নীতীশ কুমার মানুষের আস্থা হারিয়েেছন বারবার দলবদলের জন্য। এমন অভিযোগ করেছেন প্রশান্ত কিশোর।












Click it and Unblock the Notifications