মাও আতঙ্ককে হেলায় হারিয়ে সফল ভোটগ্রহণ বিহারে
পাটনা, ১৬ অক্টোবর : বিহার বিধানসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে আজ। মাও অধ্যুষিত ৬ জেলার ৩২ টি আসনের ৪৫৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ৬টি জেলা হল কাইমুর, রোহতাস, আরওয়াল, জেহানাবাদ, ঔরঙ্গাবাদ এবং গয়া।[বিহার বিধানসভা ভোট: ঘুষ নিতে গিয়ে ক্যামেরায় পাকড়াও নীতীশের মন্ত্রী!]
এদিন বিকেল ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৫২ শতাংশ।

বিহার নির্বাচনের দ্বিতীয় দফার এই ভোটগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নিরাপত্তাবাহিনীদের কাছে চ্যালেঞ্জেরও বটে। কারণ যে ৬টি জেলায় আজ ভোটগ্রহণ চলছে প্রত্যেকটিই মাও অধ্যুষিত এলাকা। নিরাপত্তার কথা মাথায় রেখে এদিনের ভোটগ্রহণের সময় ১ ঘন্টা কম করে দেওয়া হয়েছে। মোট ২৩টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণের সময়ে কাটছাঁট করা হয়েছে।
অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক আর লক্ষ্মণরামন জানিয়েছেন, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই ভোটগ্রহণ সকাল ৭ টা থেকে শুরু হবে। ১১টি কেন্দ্রে বিকেল ৩ টেয় শেষ হবে। অন্য ১২ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টেয়। শুধুমাত্র ৯টি কেন্দ্রে সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
৩২টি আসনে ৮৬,১৩,৮৭০ ভোটারের মতদান দেওয়ার কথা। প্রথম দফার ভোটে ৫৭ শতাংশ ভোট পড়েছিল। প্রথম দফায় পুরুষদের থেকে (৫৪.৫ শতাংশ) মহিলাদের ভোটের হার (৫৯.৪ শতাংশ) ছিল বেশি। পাঁচ দফার ভোটের পর আগামী ৮ নভেম্বর বিহার নির্বাচনের ফলঘোষণা হবে।












Click it and Unblock the Notifications