Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bihar Political Crisis: নীতীশের নেতৃত্বে এনডিএ জোটে প্রথম মন্ত্রিসভার বৈঠক, বড় 'স্ট্রাইক' বিধানসভায়

Bihar Political Crisis: রাহুল-তেজস্বীর হাত ছেড়ে ফের মোদী-শাহের হাত ধরলেন নীতীশ কুমার। রবিবারই মহাজোট সরকার থেকে ইস্তফা দেন তিনি। আর এরপরেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার (Nitish Kumar)।

তাঁর সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি (BJP) নেতা সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। শপথ নিয়েছেন আরও ৮ মন্ত্রী। তবে নয়া সরকারে কে কোন দফতর পাচ্ছে সে বিষয়ে রবিবার কিছুই জানানো হয়নি।

Bihar Political Crisis

তবে আজ (Bihar Political Crisis) সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সকাল সাড়ে ১১ টা থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আর সেই বৈঠকে নয়া সমস্ত মন্ত্রীরাই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সোমবার বিহারের এনডিএ সরকারের প্রথম এই বৈঠক।

আর এই বৈঠকে কি সিদ্ধান্ত (Bihar Political Crisis) নেওয়া হয় সেদিকেই নজর সবার। শুধু তাই নয়, নব নির্বাচিত মন্ত্রীদের দফতরও বন্টন এদিন করতে পারেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিধানসভার স্পিকার অবধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জন্য বিধানসভার সচিবকে নোটিশ দেওয়া হয়েছে।

বিধানসভার অধ্যক্ষকে পদ থেকে সরানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে নীতীশ কুমারের গঠিত নয়া এনডিএ সরকার। বেশ কয়েকজন বিধায়ক এই অনাস্থা প্রস্তাব এনেছে। যদি অধ্যক্ষের পদ থেকে অবধ বিহারী চৌধুরী না ইস্তফা দেন তাহলে সংখ্যাগরিষ্ঠের নিরিখে কীভাবে তাঁকে সরানো সম্ভব সে বিষয়েই কার্যত প্রস্তুতি শুরু করে দিল।

বর্তমান পরিস্থিতিতে (Bihar Political Crisis) এনডিএ জোটে ১২৮ জন বিধায়ক রয়েছে অন্যদিকে মহাজোটে বিধায়কের সংখ্যা ১১৪ জন। ফলে বিহার বিধানসভায় খেলা যে কোনও সময় ঘুরে যেতে পারে।

যদিও তেজস্বী যাদব জানিয়েছেন, বিহারের রাজনীতিতে এখন অনেক খেলা বাকি আছে। আর তা সময়ের সঙ্গেই স্পষ্ট হবে। তবে কি হতে পারে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলেননি লালুপ্রসাদ পুত্র। অন্যদিকে বিহারের আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জোট ফের ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর।

আর তা লোকসভা নির্বাচনের কয়েকদিনের মধ্যেই ঘটবে বলেও দাবি তাঁর। যা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি। উল্লেখ্য, একটা সময় নীতীশ কুমারের দলের ভোট-পরামর্শদাতা ছিলেন পিকে। যদিও সেই সম্পর্ক আজ অতীত। এই অবস্থায় পিকের এহেন বার্তা গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+