বিহারে নির্বাচনের আগে কড়া নির্দেশিকা! সীমান্তে সম্পূর্ণ নিষিদ্ধ মদ, এই এলাকাগুলোতে জারি বিশেষ নজরদারি
বিহারের বিধানসভা নির্বাচনে আর মাত্র করেকদিন বাকি। প্রথম দফার ভোটগ্রহণ ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগেই বিহারে মদের দোকানগুলি বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, ভোটগ্রহণের দিন উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বিহার সীমান্ত থেকে তিন কিলোমিটারের মধ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। একজন সরকারি মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আবগারি বিভাগের চিঠির পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট দিব্যা মিত্তল এই নির্দেশিকা জারি করেছেন।

বিহার-উত্তরপ্রদেশ সীমান্তের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত সমস্ত দেশি মদ, কম্পোজিট, বিদেশী মদ এবং তাড়ির সমস্ত দোকানগুলি ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৬ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ১৪ নভেম্বর ভোট গণনার দিনও একই অঞ্চলের সমস্ত মদের দোকানগুলি সকাল ৬টা থেকে বন্ধ থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট সতর্ক করে দিয়েছেন যে, নিষেধাজ্ঞার সময়কালে যদি কোনও মদের দোকান চালু থাকে তাহলে তার বিরুদ্ধে আবগারি আইনের অধীনে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। বন্ধের দিনগুলিতে যাদের কাছে মোদের দোকানের লাইসেন্স রয়েছে তাদেরও কোনও ছাড় দেওয়া হবে না।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের অধীনে টিম বিজেপি বিরোধীদের আক্রমণ করছে, যার আংশিক নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী এবং মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। ২০১৬ সালের এপ্রিল মাস থেকেই নীতীশ কুমারের সরকার রাজ্যে মদ বিক্রি, কেনা এবং পান করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরই মধ্যে আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম পর্যায়ের ভোট রয়েছে। প্রথম দফায় ২৪৩টি আসনের মধ্যে ১২১টিতে ভোট হবে এবং দ্বিতীয় দফায় অর্থাৎ ১১ নভেম্বর আর বাকি ১২২টি আসনে ভোটগ্রহণ হবে। ১৪ নভেম্বর ভোট গণনা এবং ফল ঘোষণা হবে।












Click it and Unblock the Notifications