ধর্ষণে বাধা দেওয়ায় নাবালিকাকে গলায় কাঁচি দিয়ে কুপিয়ে খুন
ঘটনা বিহারের ভোজপুরের। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ওই নাবালিকার আত্মীয় বলে খবর।
ধর্ষণে বাধা দেওয়ায়, খুন হতে হল চতুর্থ শ্রেনীর পড়ুয়া এক নাবালিকাকে। ঘটনা বিহারের ভোজপুরের। অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে ওই নাবালিকার আত্মীয় বলে খবর।
পাটনা থেকে ৮০ কিলোমিটার দূরে ভোজপুরে ওই নাবালিকার বাড়িতে মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে তারই 'তুতো দাদা' ২২ বছরের এক যুবক। অভিযোগ নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করলে , সে বাধা দেয়। তখনই নাবালিকাকে গলায় ধারালো কাঁচি দিয়ে কোপাতে থাকে ওই যুবক। ঘটনায় মৃত্যু হয় নাবালিকার।
আরও পড়ুন
[মুম্বইয়ের অভিজাত আবাসনে ৫০ বছরের মহিলাকে ধর্ষণে বিফল হওয়ায় কুপিয়ে মারার চেষ্টা নিরাপত্তারক্ষীর]

ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানায় মৃতের পরিবার। তবে যেহেতু পরিবারের ভেতরের ঘটনা, তাই পুলিশি এফআইআরে অভিযুক্তকে, 'অপরিচিত ব্যক্তি' বলে আখ্য়া দিয়ে মৃতের পরিবার।
আরও পড়ুন
[ওয়ানইন্ডিয়া এক্সক্লুসিভ : শেষ বয়ানে দোষীদের কী শাস্তি চেয়েছিলেন নির্ভয়া?]
কিছুদিন আগেই নির্ভয়া গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির নির্দেশ বহাল রাখে সুপ্রিমকোর্ট। তারপরেও দেশে, ধর্ষণ ও তাকে কেন্দ্র করে নির্মম অত্যাচারের ছবিটা একফোঁটাও পাল্টাচ্ছেনা। অন্তত বিহারের ভোজপুরের ঘটনা সেরকমই ইঙ্গিত দেয়।












Click it and Unblock the Notifications