স্ত্রীকে ছেড়ে 'প্রেমে পাগল' শাশুড়িকে বিয়ে করল এক যুবক
পাটনা, ৭ অগাস্ট : কথায় বলে জীবনে কোনওকিছুই অসম্ভব নয়। আর রাজ্য়ের নাম যদি হয় বিহার, তাহলে সেখানে বোধহয় কোনও ঘটনাই অসম্ভব নয়। বিহারের মাধেপুরা জেলায় এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক। [বিয়ের দ্বিতীয় দিনই স্বামীর বাড়িতে ডাকাতি করে চম্পট দিল 'নববধূ']
ঘটনা হল, ললিতা (১৯) নামে এক যুবতীর সঙ্গে ও সূরজ (২২) নামে এক যুবকের বিয়ে হয়। তারা সুখে সংসার করছিলেন। কিন্তু হঠাৎ করে সূরজের কঠিন অসুখ হয়। সেজন্য জামাইকে সুস্থ করে তুলতে মেয়ে ললিতার বাড়িতে আসেন শাশুড়ি আশা (৪২)। [স্ত্রী সতীত্বের পরীক্ষায় ফেল, ৪৮ ঘণ্টার মধ্যে বিয়ে ভাঙলেন স্বামী]

জানা গিয়েছে, জামাইবাবাজিকে সুস্থ করে তুলতে গিয়ে তাঁর প্রেমে পড়ে যান শাশুড়ি আশা। এদিকে সূরজ নামে যুবকও স্ত্রীকে ছেড়ে শাশুড়ির প্রেমে হাবুডুবু খেতে থাকেন। এরপরে সূরজ সুস্থ হয়ে উঠলে নিজেদের প্রেমের কথা জানিয়ে পঞ্চায়েতে দরবার করেন সূরজ ও আশা। [ফোন করে স্বামীকে 'তিন তালাক' দিলেন স্ত্রী!]
সব শুনে পঞ্চায়েতও প্রেমে পাগল এই যুগলকে একসঙ্গে থাকাও ও বিয়ে করার অনুমতি দেয়। সেইমতো গত জুলাইয়ে দুজনে বিয়ে করছেন বলে জানা গিয়েছে। এখন তাঁরা একসঙ্গে সংসার করছেন। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ের বানচাল ক্ষুব্ধ কনের]
এদিকে আশার আগের স্বামী দিল্লিতে থাকতেন। তিনি সব শুনে ফিরে এসে দেখেন তাঁর স্ত্রী আশা জামাইকে বিয়ে করে ফেলেছে। তবে আশা মেয়ে ললিতার সঙ্গে একই বাড়িতে সতীন হয়ে থাকতেও রাজি ছিলেন। যদিও মেয়ে তাতে রাজি হয়নি।
জানা গিয়েছে, এই অবস্থায় মেয়েকে নিয়ে দিল্লি ফিরে যাবে আশার প্রাক্তন স্বামী। তবে আশা ও সূরজ দুজনেই তাদের আগের স্বামী ও স্ত্রীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। শুধু ভালোবাসার টানেই এই যুগল এক হয়েছেন। কারই বা কি করার আছে এরপর!












Click it and Unblock the Notifications