বিহারে খালি গ্যাস সিলিন্ডারে ভরে পাচার হচ্ছে 'নিষিদ্ধ' মদ!
নওয়াদা, ৭ সেপ্টেম্বর : নীতিশ কুমারের বিহারে নিষিদ্ধ মদ। কিন্তু নিষেধ করলেও শুনছে কে। প্রশাসনের চোখে ধুলো দিতে নয়া ফন্দি এঁটেছিল চোরা চালানকারীরা। খালি এলপিজি সিলিন্ডারে করে বিশাল পরিমাণ মদের পাচার চলছিল বহাল তবিয়তে। [বিহারে নিষিদ্ধ মদ : নেশার অভাবে অসুস্থ ৭৫০, নেশার আশায় কেউ খেল সাবান, কেউবা পেনকিলার!]
তবে শেষ রক্ষা হল না। অভিযান চালিয়ে ২ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিশাল পরিমান মদ বাজেয়াপ্ত করাও হয়েছে। [দিদি জমানায় 'ড্রাই ডে' ভ্যানিশ, মদ মিলবে ৩৬৫ দিনই]

বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই নেশার তাড়নায় কখনও লুকিয়ে চুরিয়ে বা কখনও বিকল্প পথ অবলম্বন করে নেশা তাড়াতে উদ্যোগী হয়েছিল বিহারবাসী। এই চাহিদার সুযোগেই এক দল চোরা চালানকারী নয়া কায়দায় পয়সা কামানোর ফন্দি এঁটেছিল। [বিহারে মদের আইন ভাঙায় জরিমানা গোটা গ্রামের!]
প্রথম এলপিজি সিলিন্ডার কিনে এনে তা খালি করে তাতে নিচের দিকে ছোট ফুটো করা হত। এই ফুটো দিয়ে মদের পাউচ ভরে তা বিশাল দামের পরিবর্তে পাচার করা হত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে। পাশাপাশি ১৪০ পাউচ দেশী মদও বাজেয়াপ্ত করা হয়েছে। [(ছবি) বিয়ার নিয়ে মজাদার তথ্যগুলি আপনার জানা আছে কি?]
ধৃতদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পেরেছে ঝাড়খণ্ড থেকে এই মদ পাচার করে বিহারে আনা হত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications