'ক'টা উইকেট পড়েছে!' বিহারে শিশুমৃত্যু নিয়ে বৈঠকের পর প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর

ক্রমেই বিহারকে গ্রাস করছে এনসেফালাইটিসের থাবা। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। মুজফফরপুরের হাসপাতালগুলিতে শিশুদের কান্না আর সন্তান হারা মায়ের আর্তনাদ যেন পিছু ছাড়ছে না।

ক্রমেই বিহারকে গ্রাস করছে এনসেফালাইটিসের থাবা। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। মুজফফরপুরের হাসপাতালগুলিতে শিশুদের কান্না আর সন্তান হারা মায়ের আর্তনাদ যেন পিছু ছাড়ছে না। এরমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বিহারের স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে নিয়ে বৈঠক করেন। সেই বৈঠক যেদিন চলছিল সেদিন ছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আর বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রীরা। তখনই বিহার স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে প্রশ্ন করেন ম্যাচে উইকেটের সংখ্যা নিয়ে।

কটা উইকেট পড়েছে! বিহারে শিশুমৃত্যু নিয়ে বৈঠকের পর প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীর

একদিকে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যু। এনসেফালাইটিসের প্রভাবে ক্রমেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। ক্রমেই পরিস্থিতি সংকটজনক পর্যায়ে চলে যাচ্ছে। বিহারে পৌঁছে সেখানের পরিস্থিতি দেখেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন । বিহারের স্বাস্থ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন হর্ষ বর্ধন। এরপর , সাংবাদিকদের মুখেমুখি হয়েই বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে প্রশ্ন করেন 'ক'টি উইকেট পড়ল? ' যার জবাবে এক সাংবাদিক জানান '৪টি'।

ঘটনার পর থেকে স্বাস্থ্যমন্ত্রীর এমন আচরণ নিয়ে তোলপাড় বিহার রাজনীতিতে। প্রশ্ন তোলা হচ্ছে, এমন এক গুরুগম্ভীর পরিস্থিতিতে কীভাবে একজন দায়িত্বশীল নেতা তথা মন্ত্রী এমন এক প্রশ্ন করতে পারেন? যেখানে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যু , সেখানে স্বাস্থ্যমন্ত্রীর এমন আচরণে ক্ষোভের ঝড় উঠেছে বিহারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+