বিহারে জাত শুমারির রিপোর্ট প্রকাশ! প্রতিবেশী রাজ্যে কোন বর্ণের কত শতাংশ একনজরে বিস্তারিত
প্রকাশিত হয়েছে বিহারের জাত শুমারি রিপোর্ট। গান্ধী জয়ন্তী উপলক্ষে বিহারের মুখ্যসচিব আমীর সুবহানি এক সাংবাদিক সম্মেলনে বর্ণ ভিত্তিক এই রিপোর্ট প্রকাশ করেন। প্রসঙ্গত বিহারের জাম শুমারি নিয়ে ব্যাপক তোলপাড় হয়েছিল। হাইকোর্ট থেকে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্তও যায়।
বিহারের জাত শুমারি রিপোর্ট অনুসারে রাজ্যে অনগ্রসর শ্রেণির মানুষের সংখ্যা ২৭.১৩ শতাংশ, অত্যন্ত অনগ্রসর শ্রেণি ৩৬.০১ শতাংশ, সাধারণ শ্রেণি ১৫.৫২ শতাংশ। বিহারের মোট জনসংখ্যা ১৩ কোটির বেশি।

অতিরিক্ত মুখ্যসচিব বিবেক সিং বলেছেন, ২০২২-এর পয়লা জুন সর্বদলীয় বৈঠকে বিহারে জাত শুমারি করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছিল। পরে ২০২২-এর ২ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যে দুটি পর্যায়ে বর্ণ ভিত্তিক জাত শুমারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত মুখ্যসচিব বিবেক সিং জানিয়েছেন, রাজ্য সরকার ন্যায়বিচারের সঙ্গে উন্নয়নের নীতিতে সব বর্ণ, ধর্মের শুমারি সম্পন্ন করেছে। বিহার রাজ্য সরকারের করা হিসেব অনুযায়ী রাজ্যের জনসংখ্যা ১৩ কোটি ৭ লক্ষ ২৫ হাজার ৩১০। বিহারের বাইরে বসবাসকারী মানুষের সংখ্যা ৫৩ লক্ষ ৭২ হাজার ২২ জন।
জাত শুমারির রিপোর্ট অনুযায়ী, বিহারের উচ্চবর্ণের মানুষের সংখ্যা ১৫.৫২ শতাংশ, ভূমিহার ২.৮৬ শতাংশ, ব্রাহ্মণ ৩.৩৩ শতাংশ, কুর্মি ২.৮৭ শতাংশ, মুসাহার ৩ শতাংশ, যাদব ১৪ শতাংশ, রাজপুত ৩.৪৫ শতাংশ।
সম্প্রতি মধ্যপ্রদেশে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী জাত শুমারির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কেন্দ্রে ক্ষমতায় আসলে প্রথমেই তারা জাত শুমারি করবেন। তিনি আরও বলেন, এই কাজটি দেশে কংগ্রেস সরকার করেছিল। তথ্য সরকারের কাছে রয়েছে। কিন্তু মোদী সরকার সেই তথ্য ভাগ করতে চায় না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications